রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে পালা নাট্য পালাকারের মৃত্যু মঞ্চায়িত

উচ্চকন্ঠ   02-Apr-2026   48

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে মঞ্চায়িত হয়েছে পালা নাট্য ‘পালাকারের মৃত্যু’। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ঝিনাইদহে চার দিন ব্যাপী স্বাধীনতা দিবস উপলক্ষে বুধবার সন্ধ্যায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে মঞ্চায়িত হয় এই নাটক। ঝিনেদা থিয়েটারের আয়োজনে লামিয়া ঐশ্বর্য’র রচনা ও নির্দেশনায় এ পালা নাট্যে অংশ নেয় ১১ জন নাট্যকার। ৩০ মিনিট ব্যাপী এই পালায় গ্রামীণ ঐতিহ্যের অন্যতম ধারক পালাকারের জীবনবোধ, অনুভূতি ও সংগ্রামের গল্প উঠে আসে হৃদয়স্পর্শী উপস্থাপনায়।
নাটকের মূল প্রেক্ষাপটে ফুটে ওঠে আধুনিক যুগের কোলাহলে হারিয়ে যেতে বসা পালা গান ও লোকজ সংস্কৃতির বেদনাময় বাস্তবতা। একই সঙ্গে তুলে ধরা হয়, ভাইরাল বিনোদনের পেছনে ছুটতে গিয়ে তরুণ প্রজন্ম কীভাবে ভুলতে বসেছে নিজেদের শেকড় ও ঐতিহ্য। যা উপভোগ করে শহর ও শহরতলীর শত শত দর্শক। বাঙালি ঐতিহ্য ও সংস্কৃতিকে বাঁচিয়ে রাখা ও তা নতুন প্রজন্মের মাঝে পরিচয় করিয়ে দেওয়ার উদ্দেশ্যে মঞ্চায়িত হয় এই পালানাট্য বলে জানান আয়োজকরা।

office@ukantho.com


Photo

ব্রাহ্মণবাড়িয়ায় সড়কের পাশে পড়েছিল যুবকের গলাকাটা লাশ

এফএনএস: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় সড়কের পাশ থেকে অজ্ঞাতপরিচয়...

Photo

ঝিনাইদহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতা রিমান্ডে, ৫ জন কারাগারে

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে বাস পোড়ানো মামলায় বৈষম্যবিরোধী...

Photo

কালীগঞ্জের দামোদরপুরে বিএনপির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ প্রতিবেদক: ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার...

Photo

বাংলাদেশের শত্রুরা আবার মাথাচাড়া দিয়ে উঠছে: মির্জা ফখরুল

এফএনএস: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের প্রত্যেকটি...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত