রবিবার | ২ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

অপরাধ দমনে বাহিনীর কারও গাফিলতি পেলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

উচ্চকন্ঠ   25-Feb-2025   48

Photo

এফএনএস: দেশব্যাপী অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের গাফিলতি পেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার সকাল ৯টায় বনানী সামরিক কবরস্থানে পিলখানায় শহীদ সেনা কর্মকর্তাদের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এবারের পিলখানার হত্যাকান্ডের স্মরণ হচ্ছে ব্যতিক্রমভাবে। এবার এটি শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে এবং সেই উপলক্ষে আমরা এখানে এসেছি। তিনি বলেন, ২০০৯ সালের পিলখানা হত্যাকাÐের বিচারের জন্য ইতোমধ্যে একটি কমিশন গঠন করা হয়েছে, যা ২৪ জানুয়ারি থেকে কাজ শুরু করেছে। তিন মাসের মধ্যে তারা প্রতিবেদন জমা দেবে, যার ভিত্তিতে দোষীদের বিচারের আওতায় আনা হবে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে গত সোমবার সন্ধ্যার পর থেকে শুরু হওয়া বিশেষ অভিযানের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অভিযানের সফলতা এবং ব্যর্থতা আপনারাই মূল্যায়ন করতে পারবেন। তবে আমাদের বাহিনীর কেউ যদি গাফিলতি করে, তাকে আইনের আওতায় আনা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না। এর আগে, ২০০৯ সালের পিলখানা হত্যাকান্ডে শহীদ সেনা কর্মকর্তাদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার প্রতিনিধি, স্বরাষ্ট্র উপদেষ্টা, তিন বাহিনীর প্রধান এবং নিহতদের স্বজনরা।

office@ukantho.com


Photo

বগুড়ায় মেয়েকে বিয়ে না দেওয়ায় বাবাকে পিটিয়ে হত্যা: স্বেচ্ছাসেবক দলনেতা গ্রেপ্তার

এফএনএস: বগুড়ায় কিশোরী মেয়েকে বিয়ে দিয়ে রাজি না হওয়ায় তার রিকশাচালক...

Photo

কমলাপুর রেলস্টেশনে প্রাক্তন প্রেমিকাকে কুপিয়ে হত্যা, প্রেমিক আটক

এফএনএস: রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ভয়াবহ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।...

Photo

ক্ষমতার পালাবদলে বদলে গেছে রাজনৈতিক অবস্থান, শৈলকুপায় ইছহাক হোসেনকে নিয়ে তুমুল আলোচনা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মনোহরপুর...

Photo

ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব: হাসনাত আবদুল্লাহ

এফএনএস: কুমিল্লা-৪ আসনে ১১-দলীয় জোট মনোনীত প্রার্থী ও এনসিপি নেতা হাসনাত...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত