মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে, মুজিববাদী বামদের ক্ষমা নাই: মাহফুজ আলম

উচ্চকন্ঠ   12-May-2025   56

Photo

এফএনএস: যুদ্ধাপরাধের সহযোগীদের প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। গত শনিবার রাত দেড়টার দিকে ‘দুটি কথা’ শিরোনামে দেওয়া এক পোস্টে এ দাবি জানান তিনি। মাহফুজ আলম ফেসবুক পোস্টে বলেন, “১. ’৭১ এর প্রশ্ন মীমাংসা করতেই হবে। যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে। বাংলাদেশে রাজনীতি করতে হলে পাকিস্তানপন্থা বাদ দিতে হবে। পাকিস্তান এদেশে গণহত্যা চালিয়েছে। (পাকিস্তান অফিশিয়ালি ক্ষমা চাইলেও, তদুপরি আবারও ক্ষমা চাইতে রাজি হলেও, যুদ্ধাপরাধের সহযোগীরা এখনো ক্ষমা চায়নি।) ইনিয়ে বিনিয়ে গণহত্যার পক্ষে বয়ান উৎপাদন বন্ধ করতে হবে। জুলাইয়ের শক্তির মধ্যে ঢ়ুকে স্যাবোট্যাজ করা বন্ধ করতে হবে। সাফ দিলে আসতে হবে।” মাহফুজ আরও বলেন, “২. মুজিববাদী বামদের ক্ষমা নাই। লীগের গুম-খুন আর শাপলায়, মোদীবিরোধী আন্দোলনে হত্যাযজ্ঞের মস্তিষ্ক এরা। এরা থার্টি সিক্সথ ডিভিশন। জুলাইয়ের সময়ে এরা নিকৃষ্ট দালালি করেও এখন বহাল তবিয়তে আছে। আজ পর্যন্ত মুজিববাদী বামেরা কালচারালি ও ইন্টেলেকচুয়ালি জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করে যাচ্ছে। দেশে বসে জুলাইয়ের পক্ষের শক্তির বিরুদ্ধে এরা চক্রান্ত করেই যাচ্ছে। লীগের এসকল বিটিম ও শীঘ্রই পরাজিত হবে। অন্য কারও কাঁধে ভর করে লাভ নেই।”

office@ukantho.com


Photo

আমাদের কিছু বন্ধু আবার সেই রাজাকারের ব্যবসা শুরু করেছে: সাঈদীপুত্র

এফএনএস: পিরোজপুর-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী...

Photo

কোটচাঁদপুর উপজেলা প্রশাসনের অভিযানে চায়না দুয়ারী ফিক্সড ইঞ্জিন ধ্বংস

কোটচাঁদপুর উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গতকাল (১০সেপ্টেম্বর...

Photo

তিন বাহিনীর নতুন পোশাক নিয়ে যা বললেন আসিফ

দেশের অন্যতম তিনটি বাহিনী পুলিশ, র‌্যাব ও আনসারের পোশাক পরিবর্তন...

Photo

১০ দলীয় জোটের গণজোয়ার দেখে একটি বড় দল ভয় পেয়েছে: নাহিদ

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আসন্ন...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত