শনিবার | ৩১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

কিশোরগঞ্জ শহরের বাসায় মিলল পুলিশ কনস্টেবলের ঝুলন্ত লাশ

উচ্চকন্ঠ   09-Apr-2025   75

Photo

এফএনএস: কিশোরগঞ্জ শহরের একটি বাসা থেকে এক পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার দিবাগত রাত ১২টার দিকে শহরের নিউটাউন এলাকায় ভাড়া বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত আমিনুল ইসলাম (৩০) নেত্রকোনা জেলার মদন উপজেলার গঙ্গানগর গ্রামের বাসিন্দা আবদুল হামিদের ছেলে। তিনি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। আমিনুল ইসলামের শ্যালক ইয়াসিন মিয়া জানান, গত সোমবার দুপুরে সর্বশেষ মা ও স্ত্রীর সঙ্গে কথা বলেন আমিনুল। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়। পরে পরিবারের সদস্যরা কিশোরগঞ্জের পুলিশকে ঘটনাটি জানান। তিনি ঈদের ছুটিতে স্ত্রী ও তার চার বছর বয়সী মেয়েকে নিয়ে বাড়িতে গিয়েছিলেন। সাত দিন পর স্ত্রী ও মেয়েকে বাড়িতে রেখে আবারও কর্মস্থলে ফেরেন। কিন্তু কেন এমনটা হলো কিছুই বলতে পারছেন না তিনি। কিশোরগঞ্জ মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার মিজানুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। তারা বলেন, পরিবারের সদস্যদের মাধ্যমে জানতে পেরেছি তার ব্যবহৃত মোবাইল বন্ধ। তখন আমরা তার ভাড়া বাসায় যাই। সেখানে ডাকাডাকি করেও তার সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে আমিনুলের ঝুলন্ত লাশ উদ্ধার করি। লাশ ময়নাতদন্তের জন্য সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

office@ukantho.com


Photo

সৎমাকে খুন করে কারাগারে, জামিনে এসে আপন মাকে হত্যা

এফএনএস: ফরিদপুরে সৎমাকে খুন করে দীর্ঘদিন জেল খেটে জামিনে এসে আপন মাকে...

Photo

জুলাই আন্দোলন কারও একার নয়, এটি জনগণের সম্মিলিত লড়াই: অতিরিক্ত প্রেস সচিব

এফএনএস: প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেছেন,...

Photo

কালীগঞ্জে ছাত্রশিবির নেতার ওপর সন্ত্রাসী হামলা: থানায় অভিযোগ

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে গভীর রাতে মোটরসাইকেল...

Photo

নার্সকে ধর্ষণের অভিযোগে হাসপাতাল মালিক গ্রেপ্তার

এফএনএস: মাদারীপুর জেলার শিবচরে নিজ ক্লিনিকের নার্সকে ধর্ষণের অভিযোগে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত