শনিবার | ৩১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে ছাত্রশিবির নেতার ওপর সন্ত্রাসী হামলা: থানায় অভিযোগ

উচ্চকন্ঠ   23-Jan-2026   83

Photo

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে গভীর রাতে মোটরসাইকেল আরোহী এক ছাত্রনেতার ওপর সশস্ত্র সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আহত ব্যক্তি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, সরকারি মাহাতাব উদ্দিন ডিগ্রি কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি মোঃ হুসাইন আহমেদ (২২) গত বুধবার (২১ জানুয়ারি) রাত আনুমানিক ১টার দিকে কালীগঞ্জ থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে উপজেলার ছালাভরা পাকা রাস্তার মোড় অতিক্রম করে সামনে একটি নির্জন স্থানে পৌঁছালে অজ্ঞাতনামা ১৫-২০ জন মুখঢাকা দুর্বৃত্ত তার পথরোধ করে।
এ সময় দুর্বৃত্তরা তাকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয়। একপর্যায়ে তাদের একজনের নির্দেশে চাইনিজ কুড়াল দিয়ে মাথায় কোপ মারার চেষ্টা করা হয়। প্রাণ বাঁচাতে পালানোর সময় পেছন থেকে ছোড়া হাতুড়ির আঘাতে তিনি মাথায় গুরুতর আহত হন। পরে তাকে এলোপাতাড়ি মারধর করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসা শেষে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন জানান, অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে নবাগত ইউএনও রেজওয়ানা নাহিদ এর যোগদান

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে নবাগত উপজেলা নির্বাহী...

Photo

ঝিনাইদহের প্রকৃতিতে ফিরেছে কলকাকলি, পাখির অভয়ারণ্যে পরিণত হচ্ছে গ্রামবাংলা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ভোরের সূর্য ওঠার আগেই কিচিরমিচির...

Photo

দেশে স্টারলিংকের যাত্রা শুরু হওয়ায় প্রধান উপদেষ্টার অভিনন্দন

এফএনএস: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশে স্টারলিংকের...

Photo

২ লাখ টাকা হাতিয়ে নিতে প্রেমিককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ

এফএনএস: বরিশালে প্রেমিকার ছুরিকাঘাতে মাসুদুর রহমান (৪৫) নামে এক ব্যবসায়ীকে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত