প্রিয় ঝিনাইদহ
কালীগঞ্জে নবাগত ইউএনও রেজওয়ানা নাহিদ এর যোগদান
উচ্চকন্ঠ 11-Oct-2025 55
জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন রেজওয়ানা নাহিদ। একই দিনে বিদায় নিয়ে কর্মস্থল ত্যাগ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম। শনিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার বাংলোতে এ বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান শেষে রেজওয়ানা নাহিদের কাছে দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম।
নবাগত উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ ৩৬ তম বিসিএস ক্যাডার হিসেবে চাকরি জীবন শুরু করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে তিনি প্রথম কালীগঞ্জ উপজেলায় দায়িত্ব পালন শুরু করবেন। ইতিপূর্বে তিনি চুয়াডাঙ্গা জেলায় রাজস্ব শাখায় কালেক্টর হিসাবে দায়িত্ব পালন করেছেন।
নবাগত নির্বাহী অফিসারের যোগদান ও বিদায়ী নির্বাহী অফিসারের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শাহিন আলম, উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি, বিআরডিবি কর্মকর্তা খাইরুল হক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
office@ukantho.com