সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

২ লাখ টাকা হাতিয়ে নিতে প্রেমিককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ

উচ্চকন্ঠ   12-Apr-2025   46

Photo

এফএনএস: বরিশালে প্রেমিকার ছুরিকাঘাতে মাসুদুর রহমান (৪৫) নামে এক ব্যবসায়ীকে খুনের অভিযোগ উঠেছে। পরিবারের দাবি ব্যবসার দুই লাখ টাকা হাতিয়ে নিতে তাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছিল, তবে পুলিশ বলছে পুরো বিষয়টি তারা খতিয়ে দেখছেন। গত শুক্রবার রাতে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মাসুদুর রহমান (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান। তিনি বলেন, গত বুধবার রাতে নগরের কলেজ অ্যাভিনিউ এলাকার একটি বাসায় মাসুদকে ছুরিকাঘাত করা হয়। এরপর অভিযুক্ত প্রেমিকা শান্তাকে আটক করা হয়। তখন মাসুদ দুর্ঘটনায় জখম হয়েছে বলে জানালে অভিযুক্ত শান্তাকে ছেড়ে দেওয়া হয়। এ বিষয়ে অভিযোগ করবেন না বলেও তখন জানান মাসুদ। নিহত মাসুদুর রহমান (৪৫) বরিশাল নগরের নতুন বাজার টেম্পু স্ট্যান্ড এলাকার হাবিবুর রহমানের ছেলে। তিনি ওই এলাকায় বেকারির ব্যবসা করতেন। অভিযুক্ত শান্তা নগরর কলেজ অ্যাভিনিউ এলাকার শওকত মোল্লার মেয়ে। মাসুদুর রহমানের ভাই মাহফুজুর রহমান সাংবাদিকদের জানান, তার বড় ভাই মাসুদুর রহমানের বেকারির ব্যবসা রয়েছে। তার প্রথম স্ত্রীর মৃত্যুর পরে মাসুদ শান্তার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। গত বুধবার বেকারির মালামাল আনার জন্য ২ লাখ টাকা নিয়ে রওনা হয় মাসুদ। তখন শান্তা ফোন করে মাসুদকে বাসায় ডাকে। এরপর শান্তা ও তার ভাই লোকমান হোসেন ওই টাকা নেওয়ার জন্য চেষ্টা করলে মাসুদ টাকা দিতে অস্বীকৃতি জানায়। এ সময় শান্তা তাকে ছুরি দিয়ে পেটে আঘাত করে। পরে স্থানীয়রা তাদের খবর দিলে কোতোয়ালি থানা পুলিশের সহায়তায় মাসুদকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। কোতোয়ালি থানার ওসি মিজানুর রহমান বলেন, মাসুদের সঙ্গে শান্তার পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল। তাই মাসুদ বিষয়টি চেপে যেতে চেয়েছেন। এখন যেহেতু তার মৃত্যু হয়েছে তাই আমরা বিষয়টি নিয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করব।

office@ukantho.com


Photo

নারীদের হয়রানিকারীদের কোনো ছাড় দেওয়া হবে না: আসিফ মাহমুদ

এফএনএস: নারীদের হয়রানিকারীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি...

Photo

বারোবাজারে ২১ বছর ধরে পরিত্যক্ত ইউপি ভবনে ১৭ বছর ধরে চলছে গ্রাম পুলিশের মুরগির ব্যবসা

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী...

Photo

নিজে কিডনি রোগী, তবু বাবার চিকিৎসার জন্য ভ্যান চালায় কিশোর

এফএনএস: ভোরের আলো ফোটার আগেই ঘুম ভাঙে হৃদয় শেখের। অন্য কিশোরদের মতো...

Photo

গণঅধিকার ছেড়ে বিএনপিতে রাশেদ খান, নির্বাচন করবেন ধানের শীষ প্রতীকে

এফএনএস: গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করে আনুষ্ঠানিকভাবে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত