বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

সৎমাকে খুন করে কারাগারে, জামিনে এসে আপন মাকে হত্যা

উচ্চকন্ঠ   30-Jul-2026   52

Photo

এফএনএস: ফরিদপুরে সৎমাকে খুন করে দীর্ঘদিন জেল খেটে জামিনে এসে আপন মাকে খুন করার অভিযোগ উঠেছে রাহিম শেখ নামের এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনার পর অভিযুক্ত পলাতক। গতকাল বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে শহরের বায়তুল আমান এলাকায় এ ঘটনা ঘটে। রাহিম শেখ ওই এলাকার আকবর শেখের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাহিম শেখ মানসিকভাবে অসুস্থ ছিলেন। পাশাপাশি নেশাগ্রস্ত ছিলেন। ৬-৭ বছর আগে তার সৎমাকে কুপিয়ে হত্যা করে দীর্ঘদিন ধরে জেলে ছিলেন। বেশকিছু দিন ধরে তিনি জামিনে আছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে নেশার টাকার জন্য মা শামেলা আক্তারের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে মাথায় কোপ দেন। এতে ঘটনাস্থলেই শামেলা আক্তারের মৃত্যু হয়। প্রতিবেশী পাভেল মোল্লা বলেন, রাহিম ৬-৭ বছর আগে তার সৎমাকে একইভাবে খুন করে দীর্ঘদিন জেলে ছিল। এখন সে জামিনে রয়েছে। সে নেশা করতো। বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার পরিদর্শক সুকান্ত দত্ত বলেন, অভিযুক্ত মানসিকভাবে অসুস্থ ও নেশা করতেন বলে জানা গেছে। তাকে আটকের চেষ্টা চলছে।

office@ukantho.com


Photo

প্রথম আলোর সম্পাদককে সাংবাদিকতা ছেড়ে রাজনীতি করার আহ্বান পাটওয়ারীর

এফএনএস: দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানকে সাংবাদিকতা ছেড়ে রাজনীতি...

Photo

হবিগঞ্জে পতাকা উত্তোলনের পর আ. লীগ কার্যালয়ে অগ্নিসংযোগ

এফএনএস: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হবিগঞ্জ জেলা কার্যালয়ের সামনে...

Photo

মাগুরার শিশুটি আমাদের লজ্জা দিয়ে বিদায় নিয়েছে: মির্জা ফখরুল

এফএনএস: মাগুরায় নরপশুদের নিপীড়নের শিকার শিশুটির মৃত্যুর খবরে শোক জানিয়েছেন...

Photo

পদ্মায় ফেরিঘাটে বাস ডুবি: শৈলকুপার চিকিৎসক সুমা ও শিশু পুত্রকে সাভারে দাফন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে মর্মান্তিক...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত