রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

হবিগঞ্জে পতাকা উত্তোলনের পর আ. লীগ কার্যালয়ে অগ্নিসংযোগ

উচ্চকন্ঠ   18-Feb-2026   87

Photo

এফএনএস: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হবিগঞ্জ জেলা কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেছেন দলটির কয়েকজন নেতাকর্মী। এর দুই ঘণ্টা পরে কার্যালয়ের মূল ফটকে আগুন ধরিয়ে দেন একদল তরুণ। ওই সময় দলটির কোনো নেতাকর্মী সেখানে ছিলেন না। গতকাল বুধবার দুপুরে শহরের টাউন হল সড়ক এলাকায় ওই কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে জেলা আওয়ামী লীগ কার্যালয়টির সামনে সদর ও পৌর আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী আকস্মিকভাবে জড়ো হন। তারা কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন এবং স্লোগান দেন। এরপর প্রায় ১০ মিনিট পর সেখান থেকে চলে যান তারা। বেলা ২টার দিকে একদল তরুণ ওই কার্যালয়ে যান। তারা মূল ফটকে আগুন দেন। তবে এতে তেমন ক্ষতি হয়নি। নাম প্রকাশ না করার শর্তে জেলা আওয়ামী লীগের এক নেতা জানিয়েছেন, তারা চলে আসার পর শুনতে পান, কে বা কারা অফিসটিতে আগুন দিয়েছে। পরে আগুন নিজে থেকেই নিভে যায়। এর আগে ২০২৪ সালের আগস্ট মাসে আন্দোলনের সময় বিক্ষুব্ধ ছাত্র-জনতা হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়টিতে কয়েক দফা আগুন দিয়েছিল। এরপর থেকে কার্যালয়টি অব্যবহৃত অবস্থায় পড়ে ছিল।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে হজযাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: পবিত্র হজ পালন উপলক্ষে ঝিনাইদহে হজযাত্রীদের...

Photo

ফরিদপুরে অস্ত্র তৈরির কারখানায় সেনা অভিযান

এফএনএস:ফরিদপুরের মধুখালীতে অবৈধভাবে দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরির একটি...

Photo

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন: জুলাই শহীদ স্মৃতি বৃত্তি চালু

এফএনএস: প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, স্বৈরাচারের...

Photo

কালীগঞ্জে অভিযানেও বিক্রি বন্ধ হয়নি অবৈধ চায়না দুয়ারী জাল: হুমকির মুখে দেশীয় প্রজাতির মাছ

আরিফ মোল্ল্যা, নিজস্ব প্রতিবেদক: বর্ষায় চারিদিকে থৈ থৈ করছে পানি। মাঠ-...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত