বুধবার | ১৬ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন

উচ্চকন্ঠ   23-Apr-2025   45

Photo

এফএনএস: মাগুরায় চাঞ্চল্যকর শিশু ধর্ষণ ও হত্যা মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। আগামী ২৭ এপ্রিল মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। বুধবার সকালে নারী ও শিশু নির‌্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে এ মামলার অভিযোগ গঠনের শুনানি হয়। এই চাঞ্চল্যকর মামলায় চার্জশিটভুক্ত আসামি নিহত শিশুর বোনের শ্বশুর হিটু শেখ (৪৭) দুলাভাই সজীব শেখ (১৯) তার ছোট ভাই রাতুল শেখ (১৭) ও সজীবের মা জাহেদা বেগম (৪০) আসামিদের উপস্থিতিতে অভিযোগ গঠনের শুনানি শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন মাগুরা নারী ও শিশু নির‌্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর আইনজীবী মনিরুলল ইসলাম মুকুলসহ অন্যান্য আইনজীবীরা। মামলাটিকে জনগুরুত্বপূর্ণ বিবেচনা করে প্রসিকিউশনকে আইনি সহায়তা দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্পেশাল প্রসিকিউটর অ্যাডভাইজার (অ্যাটর্নি জেনারেল সমমর‌্যাদার সুবিধাপ্রাপ্ত) আইনজীবী এহসানুল হক সমাজীকে নিয়োগ দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়োগকৃত আইনজীবী এহসানুল হক সমাজী সাংবাদিকদের জানান, মামলায় অভিযোগপত্র, মূল আসামির ১৬৪ ধারায় জবানবন্দিসহ অন্যান্য নথির ওপর ভিত্তি করে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। তিনি আরও বলেন, মামলায় শিশুটির বোনের শ্বশুরকে নারী ও শিশু নির‌্যাতন দমন আইনের ৯/২ (ধর্ষণ ফলে মৃত্যুও অপরাধ) ধারায় শিশুটির বোনের স্বামী ও দেবরকে দন্ডবিধির ৫০৬ ধারায় ভয়ভীতি প্রদর্শন এবং বোনের শাশুড়ির বিরুদ্ধে দন্ডবিধির ২০১ ধারায় আলামত নষ্টের অভিযোগ গঠন করা হয়েছে। তিনি আরও বলেন, মামলায় বিচার নিশ্চিতের স্বার্থে বিচারক আসামিদের পক্ষে কোনো আইনজীবী নিয়োগ করতে হলে জেল সুপার বরাবর দরখাস্ত করে নিয়ম অনুসরণ করে আইনজীবী নিয়োগ করতে পারবেন। এ মামলায় অভিযুক্ত আসামিদের বিচারক জিজ্ঞাসা করেছিলেন এই ঘটনায় আপনারা দায় স্বীকার করছেন কি না আসামিরা অপরাধে জড়িত থাকার কথা অস্বীকার করেন।

office@ukantho.com


Photo

নির্বাচন ঘিরে সংকট তৈরির ষড়যন্ত্র চলছে: ফারুক

এফএনএস: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, বাংলাদেশে...

Photo

জুলাই সনদ স্বাক্ষর করবে বিএনপি

এফএনএস:জুলাই সনদে স্বাক্ষর করতে প্রস্তুত রয়েছে বিএনপি। দলটির ঐকমত্য...

Photo

ঝিনাইদহে তাবলীগের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধি- টঙ্গী বিশ্ব ইজতেমায় বর্বরোচিত হামলা ও হত্যাকান্ডের...

Photo

বাংলাদেশিদের ভিসা দেওয়ার আগে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট যাচাই করবে ভারত

এফএনএস: ভারত সরকার বাংলাদেশি নাগরিকদের ভিসা দেওয়ার আগে আবেদনকারীদের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত