বুধবার | ১৬ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

শৈলকূপায় বড় পর্দায় আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচ উপভোগ করলেন আইনমন্ত্রী

উচ্চকন্ঠ   17-Jun-2026   30

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকূপা উপজেলা পরিষদ চত্বরে বড় পর্দায় আর্জেন্টিনা-আলজেরিয়ার ফুটবল ম্যাচ উপভোগ করেছেন সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান। বুধবার সকাল ৭টায় উপজেলা প্রশাসন ও স্থানীয় ক্রীড়ামোদীদের উদ্যোগে আয়োজিত এ বিশেষ অনুষ্ঠানে তিনি অংশ নেন।
ভোর থেকেই উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন বয়সী ফুটবলপ্রেমীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। জাতীয় পতাকার পাশাপাশি আর্জেন্টিনার পতাকা হাতে নিয়ে সমর্থকেরা তাদের প্রিয় দলের প্রতি সমর্থন জানান। বড় পর্দায় আন্তর্জাতিক ফুটবল ম্যাচ দেখার এমন আয়োজনকে স্থানীয়রা স্বাগত জানান।
ম্যাচে আর্জেন্টিনা ৩-০ গোলে আলজেরিয়াকে পরাজিত করে। দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন অধিনায়ক লিওনেল মেসি। দুর্দান্ত হ্যাট্রিক করে তিনি দর্শকদের মুগ্ধ করেন এবং সমর্থকদের উচ্ছ্বাসের কেন্দ্রবিন্দুতে পরিণত হন।
ম্যাচ শেষে আইনমন্ত্রী বলেন, আর্জেন্টিনা আমার প্রিয় দল। আজকের খেলায় দলটির পারফরম্যান্স ছিল অসাধারণ। বিশেষ করে লিওনেল মেসির হ্যাট্রিক ছিল দেখার মতো। তার নৈপুণ্য ও নেতৃত্ব দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
তিনি আরও বলেন, খেলাধুলা মানুষের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও ইতিবাচক মানসিকতা গড়ে তোলে। তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের আয়োজন স্থানীয় পর্যায়ে ক্রীড়া সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, ক্রীড়া সংগঠক, শিক্ষক, সাংবাদিক এবং বিপুল সংখ্যক ফুটবলপ্রেমী উপস্থিত ছিলেন। খেলা চলাকালে দর্শকদের উচ্ছ্বাস, করতালি ও স্লোগানে পুরো উপজেলা পরিষদ চত্বর প্রাণবন্ত হয়ে ওঠে।
স্থানীয় ক্রীড়ামোদীরা জানান, আন্তর্জাতিক মানের ফুটবল ম্যাচ বড় পর্দায় একসঙ্গে উপভোগ করার সুযোগ তাদের জন্য ছিল বিশেষ আনন্দের। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার দাবি জানান তারা।
খেলা শেষে প্রিয় দলের জয় এবং মেসির দুর্দান্ত হ্যাট্রিক উদযাপনে আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন দর্শকরা। আয়োজক ও স্থানীয়দের মতে, ব্যতিক্রমধর্মী এই আয়োজন শৈলকূপার ক্রীড়াপ্রেমী মানুষের কাছে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

office@ukantho.com


Photo

জলাবদ্ধ মাঠ সংস্কার ও ঝুঁকিপূর্ণ সড়ক মেরামতে স্বেচ্ছাশ্রম: মহারাজপুরে প্রশংসিত উদ্যোগ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ সদর উপজেলার ৭নং মহারাজপুর...

Photo

অবাধ-সুষ্ঠু নির্বাচন নিশ্চিত না হলে চরম খেসারত দিতে হবে: দুদু

এফএনএস:বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, একটি অবাধ,...

Photo

রাষ্ট্রপতির ক্ষমার বিষয়ে নীতিমালা প্রণয়নে ঐকমত্য হয়েছে: ডা. তাহের

এফএনএস: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ...

Photo

চৌগাছায় প্রতিবন্ধী যুবককে হুইল চেয়ার দিলো স্বেচ্ছাসেবী সংগঠন “চৌগাছা পরিবার”

শহিদুল ইসলাম, চৌগাছা প্রতিবেদক: যশোরের চৌগাছা উপজেলার সদর ইউনিয়নের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত