রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

চৌগাছায় প্রতিবন্ধী যুবককে হুইল চেয়ার দিলো স্বেচ্ছাসেবী সংগঠন “চৌগাছা পরিবার”

উচ্চকন্ঠ   05-Sep-2025   125

Photo

শহিদুল ইসলাম, চৌগাছা প্রতিবেদক: যশোরের চৌগাছা উপজেলার সদর ইউনিয়নের বেড়গোবিন্দপুর গ্রামের উজ্জ্বল কুমার বিশ্বাসের প্রতিবন্ধী ছেলে সৌরভ কুমার বিশ্বাসকে একটি হুইল চেয়ার প্রদান করেছে অরাজনৈতিক ও সেবামূলক সংগঠন ‘চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠন’। ২১ বছর বয়সী সৌরভ জন্মের প্রায় এগারো বছর পর থেকে শয্যাশায়ী অবস্থায় আছেন। আর্থিক অক্ষমতার কারণে তার পরিবার এতদিন একটি হুইল চেয়ার কিনতে পারেনি। ফলে দীর্ঘদিন ধরে অবহেলিত জীবন কাটাতে হচ্ছিল তাকে। এমন পরিস্থিতিতে মানবিক উদ্যোগ হিসেবে এগিয়ে আসে ‘চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠন’। সংগঠনটির নেতৃবৃন্দ জানান, সমাজের অসহায়, সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। সৌরভের পরিবার হুইল চেয়ার পেয়ে স্বস্তি প্রকাশ করে এবং সংগঠনের প্রতি কৃতজ্ঞতা জানান। স্থানীয়রা এ উদ্যোগকে প্রশংসা করে বলেন, এ ধরনের মানবিক কর্মকাণ্ড সমাজে দৃষ্টান্ত হয়ে থাকবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল আহম্মেদ, সহ-সভাপতি মোঃ শাহিন কবির, মোঃ মনিরুল ইসলাম, মোঃ শাহরিয়ার নাফিজ, মোঃ সোহাগ হোসেন, দীপ্ত বিশ্বাস, মোঃ আছির উদ্দিন, মোঃ জাহাঙ্গীর আলম,
মোঃ ইমরান হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সংগঠনের নেতৃবৃন্দ জানান, “বিপন্ন মানবতায় প্রবাসীর জয়”— এই মূলমন্ত্রকে সামনে রেখে তারা মানবকল্যাণে কাজ চালিয়ে যাচ্ছেন। ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে থেকে মানবসেবার অঙ্গীকার অব্যাহত রাখবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

office@ukantho.com


Photo

সর্বনিম্ন তাপমাত্রায় নাজেহাল যশোরের মানুষ

এফএনএস: যশোরে টানা দ্বিতীয় দিনের মতো দেশের সর্বনিম্নতাপমাত্রা রেকর্ড...

Photo

নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে: ইইউ প্রধান পর্যবেক্ষক

এফএনএস: ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক...

Photo

মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

এফএনএস: ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ধান মাড়াই করার সময় বিদ্যুৎস্পৃষ্টে...

Photo

ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাসাসের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

প্রবীর বিশ্বাস: ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত