রবিবার | ২ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধর্ম শিক্ষক নিয়োগের দাবীতে ঝিনাইদহে মানববন্ধন

উচ্চকন্ঠ   13-Sep-2025   56

Photo

হাবিব ওসমান কালীগঞ্জ, নিজস্ব প্রতিবেদক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৃত্যু ও গানের শিক্ষক নিয়োগ না দিয়ে ধর্ম শিক্ষক নিয়োগের দাবীতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
শনিবার সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচীর আয়োজন করে জাতীয় শিক্ষক ফোরাম। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির নেতৃবৃন্দ ছাড়াও নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। সেসময় সংগঠনটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাওলানা শিহাব উদ্দিন, জেলা শাখার সভাপতি মাস্টার শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রভাষক জে এম শরিফ হোসেন কাজল, ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সভাপতি ডা.এইচ এম মোমতাজুল করীম, জাতীয় শিক্ষক ফোরামের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ড. নাজমুল হাসান, আলিয়া মাদ্রাসা বিষয়ক সম্পাদক, প্রভাষক মাওলানা ইসমাইল হোসেন, আইন বিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন খানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
সেসময় বক্তারা বলেন, দেশের শিশুদের নৈতিক শিক্ষার চরম অবক্ষয় রোধ করতে হলে প্রাথমিক বিদ্যালয়ে ধর্ম শিক্ষক নিয়োগ জরুরি। শুধুমাত্র নাচ-গান শেখানোর মাধ্যমে শিশুদের মননশীল বিকাশ সম্ভব নয়। তারা দ্রুত সময়ের মধ্যে সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধর্ম শিক্ষক নিয়োগের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

office@ukantho.com


Photo

এনসিপির সংগঠকের ওপর হামলার অভিযোগ বিএনপির বিরুদ্ধে

এফএনএস: চট্টগ্রামের বাঁশখালীতে জুলাই পদযাত্রার প্রচারণা চলাকালে...

Photo

ইতিহাস গড়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে ঝিনাইদহের ‘বাঘিনী’ জয়ীতা!

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের ক্রিকেট ইতিহাসে এই প্রথম!...

Photo

আমরা বাংলাদেশের পক্ষে, কোন দলের পক্ষে নই: মাহমুদুর রহমান

এফএনএস: আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, বিএনপি চেয়ারপারসনের...

Photo

ক্ষমতার পালাবদলের জন্য জুলাই বিপ্লব হয়নি: জামায়াত

এফএনএস: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা-১৩...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত