বুধবার | ১৬ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

কালীগঞ্জের বিস্ফোরক মামলায় কোটচাঁদপুরে যুবলীগের সভাপতি-সম্পাদক গ্রেফতার

উচ্চকন্ঠ   23-Feb-2025   51

Photo

হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কোটচাঁদপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে দোড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি-সম্পাদককে গ্রেফতার করেছে। তাদেরকে কালীগঞ্জ থানার একটি বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখিয়ে কালীগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে। আটকৃতরা হচ্ছেন, কোটচাঁদপুর উপজেলার দোড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল মালেক (৫৫) ও সাধারণ সম্পাদক বাবুল আহম্মেদ (৪৮)। তাদের দু-জনের বাড়ীই উপজেলার দয়ারামপুর গ্রামে। কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন মাতুব্বর জানান, গোপন সূত্রে খবর পেয়ে থানার একটি টিম রবিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে বিশেষ অভিযান চালিয়ে আব্দুল মালেককে দয়ারামপুর বাজার ও বাবুল আহম্মেদকে পার্শবর্তী গ্রাম লক্ষিপুর বাজার থেকে আটক করা হয়েছে। আটকের পর তাদেরকে কালীগজ্ঞ থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে কালীগজ্ঞ থানায় বিষ্ফোরক দ্রব্য আইনে মামলা রয়েছে বলেও তিনি জানান। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলদার দুই আসামি প্রাপ্তির সত্যতা নিশ্চিত করেছেন।

office@ukantho.com


Photo

তামাক নিয়ন্ত্রণ আইনে যুগান্তকারী পরিবর্তন: বেড়েছে নিষেধাজ্ঞা, জেল ও জরিমানা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে তামাক নিয়ন্ত্রণে কার্যকর...

Photo

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপার্সন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার...

Photo

কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়গুলোতে চলছে চুরির উৎসব

হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার প্রাইমারি...

Photo

নির্বাচন সুষ্ঠু করতে ১০ দলীয় জোট অঙ্গীকারবদ্ধ: সংবাদ সম্মেলনে শফিকুর রহমান

এফএনএস: জামায়াত-এনসিপিসহ ১০ দলীয় জোট ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে নির্বাচন...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত