সোমবার | ১ জুন ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহের প্রতিবন্ধি স্কুলে ফ্রী মেডিক্যাল ক্যাম্প

উচ্চকন্ঠ   05-May-2025   32

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলাতে মেঘলা আকাশ প্রতিবন্ধি বিদ্যালয় এতিম খানা ও প্রতিবন্ধি উন্নয়ন সংস্থায় দুই দিন ব্যাপী ফ্রী মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। রোববার সকাল ১০ টায় এক মনোমুগ্ধকর পরিবেশের মধ্যে দিয়ে এটি শুভ উদ্বোধন করা হয়। হরিণাকুন্ডু লোহা পোট্টিতে অবস্থিত এই প্রতিষ্ঠানটি ২০১৭ সালে হাটি হাটি পা-পা করে শুরু হয়ে আজ শতাধিক শিক্ষার্থী ও দশ জন শিক্ষক কর্মচারীদের নিয়ে সুনামের সহিত মাথা উচু করে দাঁড়িয়ে আছে।
মেঘলা আকাশ প্রতিবন্ধি বিদ্যালয় এতিম খানা ও প্রতিবন্ধি উন্নয়ন সংস্থার পরিচালক মাজেদা খাতুনের সভাপতিত্বে ফ্রী মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বি এম তারিক-উজ জামান।
বিশেষ অতিথি হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সী ফিরোজা সুলতানা, সমাজ সেবা কর্মকর্তা শিউলী রানী। দুই দিনের ফ্রী মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসা দিচ্ছেন ফিজিওথেরাপি কনসালট্যান্ট ডাঃ মোঃ শামিম হোসেন, থেরাপী সহকারী উজ্জ্বল হোসেন। সেসময় আরও উপস্থিত ছিলেন, ঝিনাইদহ প্রতিবন্ধি সেবা ও সাহায্য কেন্দ্রের অডিওমেট্রিশিয়ান ঝংকার আলীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। দুই দিনের ফ্রী মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসাসমূদয় থাকছে ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপী, স্পিচ এন্ড ল্যাংগুয়েজ থেরাপী, স্টেক প্যারালাইসিস থেরাপী, মেরুদণ্ডের, কোমর, ঘাড়, হাড়ের ব্যাথার থেরাপী, হাত পা অবাস হওয়া, শুকিয়ে যাওয়া, ঝিন ঝিন করা।
এছাড়াও খোঁজ নিয়ে জানা গেছে, মেঘলা আকাশ প্রতিবন্ধি বিদ্যালয় এতিম খানা ও প্রতিবন্ধি উন্নয়ন সংস্থার পক্ষ থেকে প্রতিবন্ধী শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক অবস্থার খোঁজ নিতেই বিশেষ এই আয়োজন। আজ সোমবার দুই দিন ব্যাপী ফ্রী মেডিক্যাল ক্যাম্প শেষ হবে।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে তিন যুগ পর নির্মাণ হচ্ছে সাধুহাটী-বংকিরা সড়ক

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটী ইউনিয়ন...

Photo

আবরার ফাহাদের মৃত্যু জুলাই গণঅভ্যুত্থানের বড় প্রেরণা: তথ্য উপদেষ্টা

এফএনএস: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, আবরার ফাহাদের...

Photo

দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে, ভুটানের রাষ্ট্রদূতকে ড. ইউনূস

এফএনএস: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন,...

Photo

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ঝিনাইদহে ফ্রী মেডিকেল ক্যাম্প

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত