রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মেডিকেল টেকনোলজিস্টদের অর্ধ-দিবস কর্মবিরতি

উচ্চকন্ঠ   03-Dec-2025   71

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে ঝিনাইদহে অর্ধ-দিবস কর্মবিরতি পালন করেছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। বুধবার সকালে ঝিনাইদহ সদর হাসপাতালে এ কর্মসূচির আয়োজন করে ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদ জেলা শাখা। সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত ৪ ঘন্টা কর্মবিরতি পালন করেন আন্দোলনকারীরা। সেসময় ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টে কর্মরত ও অধ্যয়ণরত শিক্ষার্থীরা কর্মবিরতিতে অংশ নেন। সেসময় ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদ জেলা শাখার সভাপতি রেজাউল আলম, সহ-সভাপতি মাজহারুল ইসলাম, প্রবীর কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক আরিফুজ্জামানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
কর্মসূচিতে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে তারা বেতন বৈষম্যের শিকার। অন্য ডিপ্লোমাধারীরা ১০ম গ্রেড পেলেও তাদের দাবী মানা হচ্ছে না। তাই দ্রুত তাদের দাবী মেনে নেওয়ার আহবান জানান তারা। আজকের মধ্যে তাদের দাবী মানা না হলে আগামীকাল থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করবেন বলে হুশিয়ারি দেন তারা।
এদিকে কর্মবিরতির কারণে ভোগান্তিতে পড়ে হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা। সকাল থেকেই ফার্মেসী ও প্যাথলজির সামনে অপেক্ষা করতে দেখা গেছে তাদের।

office@ukantho.com


Photo

ঘুষ ও দুর্নীতির দায়ে ওসি থেকে এসআই মাসুদ

এফএনএস: ঘুষ ও দুর্নীতির দায়ে জয়পুরহাটের আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত...

Photo

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগে বঙ্গভবনের কর্মকর্তা আটক

এফএনএস: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক...

Photo

পটুয়াখালীতে স্কুলছাত্রীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, শিক্ষক বরখাস্ত

এফএনএস: পটুয়াখালীর কলাপাড়ায় স্কুলছাত্রীর সঙ্গে আপত্তিকর ভিডিও সামাজিক...

Photo

কালীগঞ্জে আবুল সরকারের শাস্তির দাবিতে মিছিল ও সমাবেশ

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: বাউল শিল্পী আবুল সরকারের সর্বোচ্চ শাস্তির...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত