রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

দূষণ ও দখলে মৃতপ্রায় ঝিনাইদহের ১২ নদী, বিলীন হওয়ার আশঙ্কা

উচ্চকন্ঠ   10-Apr-2026   65

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ জেলায় দূষণ, দখল ও খননের অভাবে একসময়ের প্রাণবন্ত ১২টি নদ-নদী এখন প্রায় মৃতপ্রায় হয়ে পড়েছে। জেলার নবগঙ্গা, বেগবতী, চিত্রা, কুমার, ইছামতি, ডাকুয়া, কপোতাক্ষসহ অধিকাংশ নদীই তাদের স্বাভাবিক প্রবাহ হারিয়েছে। এতে শুধু প্রাকৃতিক ভারসাম্য নয়, স্থানীয় জীববৈচিত্র্য ও অর্থনীতিও হুমকির মুখে পড়েছে।
জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, একসময় খরস্রোতা নবগঙ্গা নদী এখন প্রায় পানি শূন্য। যেখানে বড় বড় নৌকা চলাচল করত, সেখানে এখন গরু চরানো হচ্ছে। নদীর তলদেশ ভরাট হয়ে গেছে ময়লা-আবর্জনায়, আর বিভিন্ন স্থানে জেগে উঠেছে চর। এসব চর দখল করে স্থানীয় প্রভাবশালীরা কৃষিকাজসহ নানা কার্যক্রম চালাচ্ছেন।
একই চিত্র দেখা যাচ্ছে বেগবতী, চিত্রা, কুমার, গড়াই, ইছামতি ও কপোতাক্ষ নদীতেও। কোথাও বাঁধ নির্মাণ করা হয়েছে, আবার কোথাও নদীর তীর দখল করে স্থাপনা গড়ে তোলা হয়েছে। ফলে নদীর গভীরতা ও প্রশস্ততা কমে গিয়ে স্বাভাবিক পানিপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। এতে মাছসহ বিভিন্ন জলজ প্রাণীর আবাসস্থল ধ্বংসের মুখে পড়েছে।
ঝিনাইদহের খাজুরা এলাকার বাসিন্দা বীরেন হালদার বলেন, একসময় এই নদীতে মাছ ধরে আমাদের জীবিকা চলত। এখন নদী ভরাট হয়ে গেছে, পানি নেই বললেই চলে। দ্রুত খনন না করলে নদী পুরোপুরি হারিয়ে যাবে।
আরাপপুর এলাকার কাজলী খাতুন জানান, আগে এই নদীতে অনেক পানি থাকত। আমরা গা-গোসল, ধোয়া-কাচার কাজ করতাম। এখন একটুও পানি নেই।
ঝিনাইদহ জীববৈচিত্র সংরক্ষণ কমিটির সদস্য মিজানুর রহমান বলেন, নদী পুনরুদ্ধারে প্রথমেই উৎসমুখে নির্মিত বাঁধ অপসারণ জরুরি। তিনি জানান, নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে হলে উৎস থেকে মোহনা পর্যন্ত সমন্বিত উদ্যোগ নিতে হবে। শুধু খনন নয়, দখলমুক্ত ও দূষণ নিয়ন্ত্রণও নিশ্চিত করতে হবে।
এ বিষয়ে ঝিনাইদহের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ জানান, নদী দখলমুক্ত করতে পর্যায়ক্রমে অভিযান পরিচালনা করা হবে। পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে এবং দ্রুত বাস্তবায়নের চেষ্টা চলছে।
প্রশাসনের তথ্য অনুযায়ী, ঝিনাইদহের ৬টি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত ১২টি নদ-নদীর মোট আয়তন প্রায় ১ হাজার ৬৪১ দশমিক ৭৫ হেক্টর। তবে দ্রুত কার্যকর উদ্যোগ না নেওয়া হলে এসব নদীর অস্তিত্ব পুরোপুরি বিলীন হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

office@ukantho.com


Photo

মেঘনার সহযোগী দেওয়ান সমির পাঁচ দিনের রিমান্ডে

এফএনএস: সুন্দরী মেয়েদের মাধ্যমে বিদেশি রাষ্ট্রদূতদের প্রেমের ফাঁদে...

Photo

সাতক্ষীরায় কালভার্টের নিচ থেকে নারীর লাশ উদ্ধার

এফএনএস: সাতক্ষীরার তালায় কালভার্টের নিচ থেকে সেলিনা বেগম (৪৫) নামে এক...

Photo

কালীগঞ্জে পঞ্চম শ্রেনির ছাত্রকে কুপিয়ে জখম

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ:সমবয়সী দুই বন্ধুকে নিয়ে গ্রামের...

Photo

৪১ দিন পর সেপটিক ট্যাংকে মিলল শিশু দোলা-র লাশ

এফএনএস: রংপুরের কাউনিয়ায় নিখোঁজ হওয়ার ৪১ দিন পর দোলা মনি নামে এক শিশুর...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত