প্রিয় ঝিনাইদহ
ঝিনাইদহের ফজর আলী গার্লস স্কুল এন্ড কলেজে নবীন বরণ
উচ্চকন্ঠ 15-Oct-2026 13
বসির আহমেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের ফজর আলী গার্লস স্কুল এন্ড কলেজে একাদশ শ্রেণীতে ভর্তি হওয়া ছাত্রীদের নবীন বরণ হয়েছে। সকালে প্রতিষ্ঠান প্রাঙ্গণে জাতীয় সংগীতের মাধ্যমে পতাকা উত্তোলন করা হয়। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে জেলা পরিষদের প্রশাসক এ্যাড. এম এ মজিদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দিপা রানী সরকার প্রতিষ্ঠানের সভাপতি আহসান হাবীব রনকসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
সেসময় বক্তারা, শিক্ষাজীবনের এই নতুন অধ্যায়কে কাজে লাগিয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য ছাত্রীদের প্রতি আহ্বান জানান তারা। অনুষ্ঠানে আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের বরণ ও নতুন স্কুল ব্যাগ উপহার দেওয়া হয়।
office@ukantho.com