রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

মহেশপুরে বাসে অভিযান চালিয়ে ১২৮ বোতল ভারতীয় এসকাফ সিরাপসহ ২ জন গ্রেপ্তার

উচ্চকন্ঠ   28-Jul-2026   19

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে একটি ঢাকাগামী বাস থেকে ১২৮ বোতল ভারতীয় এসকাফ সিরাপ উদ্ধার করেছে পুলিশ। এ সময় মাদক বিক্রির টাকা উদ্ধারসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়।
সোমবার (২৭ জুলাই) রাতে মহেশপুর পৌরসভার কলেজ বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, মহেশপুর থেকে ঢাকাগামী একটি বাসে মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে বাসটিতে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে বাসের একটি সিটের নিচে বস্তাভর্তি ১২৮ বোতল ভারতীয় এসকাফ সিরাপ উদ্ধার করা হয়। এ ঘটনায় উপজেলার সামন্তা গোপালপুর গ্রামের আনসার কসাই এবং সামন্তা পটিপাড়া গ্রামের হারুন অর রশিদকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ অর্থও জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় মহেশপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেপ্তার দুই আসামিকে মঙ্গলবার (২৮ জুলাই) আদালতের মাধ্যমে ঝিনাইদহ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, মাদক পাচার ও ব্যবসার বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে কোনো ছাড় দেওয়া হবে না।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে রাশেদ খানের মনোনয়নে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ

এফএনএস: ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনে বিএনপির জোট থেকে গণঅধিকার পরিষদের...

Photo

হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগ অবরোধ

এফএনএস: জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র...

Photo

সাবেক এমপির কবর জিয়ারত করলেন নড়াইল-২ আসনে বিএনপির প্রার্থী ড. ফরহাদসহ নেতাকর্মীরা

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপির...

Photo

অনুমতি ছাড়া অ্যারেস্ট করলে থানা ঘেরাওয়ের হুমকি দিলেন বিএনপি নেতা

এফএনএস: অনুমতি ছাড়া পুলিশ কাউকে অ্যারেস্ট করলে থানা ঘেরাওয়ের হুমকি...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত