শনিবার | ১ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে হামিদুল ইসলাম হামিদের নেতৃত্বে স্মৃতিসৌধে বিএনপির শ্রদ্ধা নিবেদন

উচ্চকন্ঠ   17-Dec-2025   66

Photo

নিজস্ব প্রতিবেদক: স্বাধীনতার ঘোষক সেক্টর কমান্ডার, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়ার প্রদর্শিত পথে দেশ গড়ার মহান ব্রত নিয়ে বিএনপির প্রতিটি কর্মীকে কাজ করতে হবে। দেশের বর্তমান প্রেক্ষাপটে দেশনায়ক তারেক রহমান প্রণীত ৩১ দফা কর্মসূচী দেশব্যাপী ছড়িয়ে দিতে হবে। তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সকলকে এগিয়ে আসতে হবে। আগামী ১২ ফেব্রæয়ারীর জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে পারলে স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়িত করা সম্ভব হবে। এজন্য আমাদের সকলকে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে। ১৬ ডিসেম্বর সকালে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঝিনাইদহ ৪ আসনের মনোনয়ন প্রত্যাশী জননেতা হামিদুল ইসলাম হামিদ উপরোক্ত কথা বলেন। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ। সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবার রহমান মিলন। আলোচনা সভার পূর্বে হামিদুল ইসলাম হামিদের নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালীটি উপজেলা পরিষদ চত্ত¡রের স্মৃতিস্তম্ভে পৌঁছে এবং ৭১ এর বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করে এবং দাড়িয়ে ১ মিনিট নিরবতা পালন ও শহীদদের আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে মোনাজাত করে।

office@ukantho.com


Photo

ইয়াবা পাচারের সময় ননদ-ভাবি গ্রেপ্তার

এফএনএস: বগুড়ায় পায়ের অ্যাংলেটে ইয়াবা পাচারকালের ননদ ও ভাবিকে গ্রেপ্তার...

Photo

ব্যাংক লুটের টাকায় ককটেল কিনে নাশকতা চালাচ্ছে: রিজভী

এফএনএস: বিভিন্ন ব্যাংক থেকে লুট করা টাকা দিয়ে আওয়ামী লীগ ককটেল কিনে...

Photo

এবার দুর্নীতি-চাঁদাবাজির বিরুদ্ধে তীব্র আন্দোলন: নাহিদ

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, লিখে...

Photo

কালীগঞ্জে মধ্যরাতের আগুনে ২ টি কাঠের দোকান পুড়ে ছাই

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জ পৌর এলাকার সরকারি...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত