রবিবার | ১ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

বান্দরবানে মুক্তিপণের বিনিময়ে ছাড়া পেলেন ২৫ শ্রমিক

উচ্চকন্ঠ   18-Feb-2025   60

Photo

এফএনএস: বান্দরবানের লামা থেকে অপহৃত ২৬ জন রাবার শ্রমিকের মধ্যে অবশিষ্ট ২৫ জন মুক্তি পেয়ে বাড়ি ফিরেছেন। মঙ্গলবার সকালে মুক্তিপণের বিনিময়ে ছাড়া পেয়ে কক্সবাজারের চকরিয়ার ইদগাহ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। এর আগে, গত সোমবার বিকালে এক শ্রমিক জিম্মিদশা থেকে পালিয়ে আসেন। পুলিশ ও স্থানীয়রা জানান, গত শনিবার গভীর রাতে লামা উপজেলার ফাঁসিয়াখালি ইউনিয়নের মুরুংঝিরিপাড়া থেকে ২৬ রাবারশ্রমিককে অপহরণ করে নিয়ে যায় সন্ত্রাসীরা। এ খবর পাওয়ার পরপরই পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা তাদের উদ্ধারে অভিযান শুরু করেন। পরে গত সোমবার বিকালে জিয়াউর রহমান নামের একজন রাবারশ্রমিক পালিয়ে আসেন। অবশেষে অপহরণের ৩ দিন পর মঙ্গলবার সকালে সবাইকে মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দেওয়া হয়। নাম প্রকাশে অনিচ্ছুক অপহৃতদের স্বজনরা জানান, শ্রমিকদের মুক্তির বিনিময়ে অপহরণকারীদের ১০ লাখ টাকা মুক্তিপণ দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে কাউকে কিছু না জানানোর জন্য বলা হয়েছে। বর্তমানে সবাই কক্সবাজারের চকরিয়ার ইদগাহ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে। বান্দরবানের পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল্লাহ কাওছার বলেন, আজ (মঙ্গলবার) সকালে অপহৃত শ্রমিকরা সবাই ফিরে এসেছেন বলে শুনেছি। তবে তারা কোথায় আছেন জানি না। এ ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে। মুক্তিপণের বিষয়টিও জানা নেই বলেন জানান তিনি। উল্লেখ্য, এর আগে গত ১ ফেব্রæয়ারি একই উপজেলার সরই ইউনিয়নের লিংপুং এলাকা থেকে ৭ শ্রমিককে অপহরণ করেছিল সন্ত্রাসীরা। পরে যৌথ বাহিনীর অভিযানের মুখে তাদের ছেড়ে দেওয়া হয়।

office@ukantho.com


Photo

দেশে অস্থিতিশীল অবস্থা সৃষ্টির চেষ্টার প্রতিবাদে নড়াইলে যুবদলের বিক্ষোভ মিছিল

কাজী আতিকুর রহমান , নড়াইল জেলা প্রতিনিধিঃ সরকারের নির্লিপ্ততায় সারাদেশে...

Photo

বারোবাজারে স্বেচ্ছাসেবকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল করার জন্য ২৮...

Photo

গণভোটে ‘হ্যাঁ’-এর সমর্থন গণতান্ত্রিক আদর্শের সঙ্গে ‘সামঞ্জস্যপূর্ণ’: প্রধান উপদেষ্টার দপ্তর

এফএনএস: গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে অন্তর্বর্তী সরকার ও প্রধান উপদেষ্টা...

Photo

পৃথিবীর যেকোনো আদালতে শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করবে: অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: জুলাই গণহত্যা মামলায় শেখ-হাসিনাসহ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত