মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

বারোবাজারে স্বেচ্ছাসেবকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

উচ্চকন্ঠ   29-Aug-2025   52

Photo

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল করার জন্য ২৮ আগষ্ট বারোবাজারে স্বেচ্ছাসেবকদলের এক কর্মীসভা অনুষ্ঠিত হয়। স্বেচ্ছাসেবকদলের অন্যতম নেতা বিল্লাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রখেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বারোবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ। প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন কালীগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক শাজাহান আলী খোকন, পৌর যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ, জেলা যুবদলের সদস্য শহিদুল ইসলাম ও স্বেচ্ছাসেবকদল নেতা রফিকুল ইসলাম, সজল হোসেন ও জামাল হোসেন। প্রস্তুতি সভায় আগামী ৩ সেপ্টেম্বর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঝিনাইদহ ৪ আসনের মনোনয়ন প্রত্যাশি জননেতা হামিদুল ইসলাম হামিদের নেতৃত্বে অনুষ্ঠিতব্য সমাবেশ ও র‌্যালী সফল করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানানো হয়। প্রস্তুতি সভা শেষে বাজারে একটি প্রচার মিছিল বের করা হয়। মিছিলটি বাজারের বিভিন্ন পয়েন্ট ঘুরে বিএনপি অফিসে এসে শেষ হয়।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেফতার

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে...

Photo

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস উপলক্ষে কালীগঞ্জে বিএনপির দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তি...

Photo

ঝিনাইদহে সিদ্ধেশ্বরী মন্দিরে তালা ভেঙে চুরি

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙায় সিদ্ধেশ্বরী...

Photo

মোবারকগঞ্জ চিনিকলে ২০২৫-২৬ আখ রোপন মৌসুমের উদ্বোধন

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মোবারকগঞ্জ চিনিকল এলাকায়...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত