রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে বিএনপি নেতা হামিদের সদ্যজাত জমজ শিশুকন্যার জানাজা অনুষ্ঠিত

উচ্চকন্ঠ   04-Apr-2025   66

Photo

নিজস্ব প্রতিবেদক, কালীগঞ্জ: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপি-র সিনিয়র যুগ্ম আহŸায়ক হামিদুল ইসলাম হামিদের জমজ কন্যার জানাজা শুক্রবার বাদ জুম্মা শহীদ নূর আলী কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। গত ১ এপ্রিল ভোরে হামিদের স্ত্রী ঢাকার একটি হাসপাতালে জমজ কন্যা সন্তানের জন্ম দেন। ঐদিনই সদ্য ভূমিষ্ট হওয়া শিশুদের মধ্যে ১ জন মারা যায়। অপর শিশুটির অবস্থাও আশংকাজনক হওয়ায় তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ৩ এপ্রিল সেও মারা যায়। শুক্রবার শিশু ২টিকে কালীগঞ্জের ফয়লা গ্রামে আনা হলে সেখানে এক হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয়। অনেকে কান্নায় ভেঙ্গে পড়েন। অনেকে শোকে মুহ্যমান হয়ে পড়েন এবং এলাকার পরিবেশ ভারী হয়ে উঠে। ঐদিন জুম্মাবাদ জানাজা শেষে শিশু দুটিকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বিএনপি নেতা হামিদের শিশু দুটির জানাজায় বিএনপি নেতাকর্মীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের হাজারো নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।

office@ukantho.com


Photo

সাবেক ৩ পুলিশ কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

এফএনএস: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকার আশুলিয়ায় হত্যার পর...

Photo

ঝিনাইদহে রেললাইন স্থাপনের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহ শহরে রেললাইন স্থাপনের...

Photo

ঝিনাইদহে ৪ হাজার কৃষকের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিব্দেক: গ্রীষ্মকালীন শাকসবজির উৎপাদন বৃদ্ধির...

Photo

খড়িখালী গ্রামের মেয়ে প্রিয়াকে হত্যার অভিযোগ

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার মহারাজপুর...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত