মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জ পরিবেশক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

উচ্চকন্ঠ   09-Mar-2026   78

Photo

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে পরিবেশক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার শহরের ভূষণ স্কুল রোডে অবস্থিত সুপার লাক্সারী রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কালীগঞ্জ উপজেলা পরিবেশক সমিতির সভাপতি আব্দুল আলীমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন। এছাড়াও অনুষ্ঠানে রাজনীতিবিদ, ব্যবসায়ী, গণমাধ্যমকর্মী, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক বিএম কামরুজ্জামান শিপলু।

এ সময় ব্যবসায়ী নেতারা তাদের বক্তব্যে বলেন, ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন ও বাজার ব্যবস্থাকে সুশৃঙ্খল রাখতে পরিবেশকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা ব্যবসায়ীদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা এবং ভোক্তাদের কাছে ন্যায্যমূল্যে পণ্য পৌঁছে দিতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

ইফতারের আগে বিশেষ মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। দোয়া পরিচালনা করেন সমিতির ধর্ম ও কল্যাণ বিষয়ক সম্পাদক মারুফ বিল্লা।

office@ukantho.com


Photo

মুখ ও কনুই দিয়ে লিখে সব বিষয়ে জিপিএ-৫ পেয়েছে অদম্য মেধাবী লিতুন জিরা

আজিমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক: যশোরের মনিরামপুর উপজেলার সাতনল খানপুর...

Photo

কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের জরিমানা

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে বিভিন্ন অনিয়মের...

Photo

হাদিকে গুলির ঘটনায় ৩ জন গ্রেপ্তার

এফএনএস: ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের...

Photo

নড়াইলে দৈনিক পাঠক প্রবাহের প্রধান কার্যালয়ের শুভ উদ্বোধন

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইল থেকে প্রকাশিত নতুন...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত