শনিবার | ৩১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

নড়াইলের কালিয়ায় ঐতিহ্যবাহী স্থাপনা রক্ষায় মানববন্ধন

উচ্চকন্ঠ   14-Jul-2025   50

Photo

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিনিধি: ভারতীয় উপমহাদেশের বিখ্যাত শাস্ত্রীয় নৃত্যশিল্পী উদয় শংকর ও বিখ্যাত সেতারবাদক রবি শংকরের পৈত্রিক ভিটা রক্ষায় কালিয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার ১৩ জুলাই সকালে কালিয়া ডাকবাংলা চত্তরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বর্তমান বাংলাদেশ প্রত্মতত্ত্ব অধিদপ্তরের সম্পত্তি দুই শত বছরের পুরোনো কালিয়ার ঐতিহ্যবাহি বিখ্যাত নৃত্যশিল্পী উদয় শঙকর ও বিখ্যাত সেতারবাদক রবি শংকরের পৈত্রিক ভিটা যা বর্তমানে ডাকবাংলা নামে পরিচিত। এই চত্তরে দোকান ঘর নির্মানের প্রতিবাদে এই মানববন্ধন হয়। ঘন্টাব্যাপি এই মানববন্ধনে এলাকার বিাভন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তব্য দেন বিশিষ্ট সমাজসেবক সাজ্জাদ হোসেন, ছাত্র নেতা রাকিবুল ইসলাম, তরিকুল ইসলাম, মেহেদী হাসান ও বিশিষ্ট ব্যবসায়ী উত্তম ঘোষ ও মিন্টু ঘোষ।
বক্তগন এ সময় বলেন, কালিয়ার ঐতিহ্য বিখ্যাত শাস্ত্রীয় নৃত্যশিল্পী উদয় শংকর ও সেতারবাদক রবি শংকরের আবাস ভূমি, এ আবাস ভূমিকে কেন্দ্র করে গড়ে উঠেছে সনাতন ধর্মীয়দের মন্দির, যেখানে প্রৃতিবছর চরক মেলা অনুষ্ঠিত হয়। এখানে রয়েছে শহীদ মিনার সহ মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহন কারী শহীদের নাম ফলক। ডাকবাংলা চত্তর যা কালিয়াবাসীর প্রান। অথচ সে দিকে লক্ষ্য না করে এখানে দোকান ঘর নির্মান করা হচ্ছে। তাদের দাবী এ নির্মান কাজ বন্ধ করে অন্যত্র এ কাজ করা হোক।
উল্লেখ্য, ১৯৪৮ দেশ ভাগের সময় ভারতীয় উপমহাদেশের বিখ্যাত শাস্ত্রীয় নৃত্যশিল্পী উদয় শংকর ও সেতারবাদক রবি শংকরের আবাস ভূমি ছেড়ে ভারতে চলে গেলে তা সরকারী সম্পত্তি হিসাবে গন্য করা হয়। পরবর্তীতে তাদের বসত বাড়ী বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর তাদের নিয়ন্ত্রনে নেয়। কিন্তু বসত বাড়ীর উত্তর পাশে এ ঘর নির্মান করছে।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: সমাজের দরিদ্র ও পিছিয়ে পড়া...

Photo

নড়াইলে ট্রেন চালু হবার পর কাটা পড়ে প্রথম মৃত্যু

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইলের লোহাগড়ায় ট্রেনে কাটা...

Photo

পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

এফএনএস: পিলখানা হত্যাকাণ্ডে প্রাণ হারানো শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন...

Photo

কোটচাঁদপুরে ১০ম শ্রেণির ছাত্রীকে অপহরণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কোটচাঁদপুরে প্রাইভেট পড়তে যাওয়ার পথে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত