শুক্রবার | ৩০ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

উচ্চকন্ঠ   25-Feb-2026   69

Photo

এফএনএস: পিলখানা হত্যাকাণ্ডে প্রাণ হারানো শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল বুধবার সকাল ১০টায় বনানীর সামরিক কবরস্থানে শহীদদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান উপস্থিত ছিলেন। ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে দোয়া ও মোনাজাতে অংশ নেন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী। এ সময় শহীদদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর সদর দফতর পিলখানায় ৫৭ সেনাকর্মকর্তাসহ মোট ৭৪ জনকে হত্যা করা হয়। পিলখানা হত্যাকাণ্ডে বিডিআরের ১৩৯ জন সদস্যকে মৃত্যুদণ্ড, ১৮৫ জনকে যাবজ্জীবন ও ২৮৩ জনকে খালাস দিয়েছেন উচ্চ আদালত। তবে, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা বিচারিক আদালতে এখনও চলমান।

office@ukantho.com


Photo

জামায়াত পুরোনো বন্ধু, ভাইয়ে ভাইয়ে লড়াই না করাই ভালো: জয়নুল

এফএনএস:জামায়াতকে পুরোনো বন্ধু উল্লেখ করে মাঠে ভাইয়ে ভাইয়ে আর লড়াই...

Photo

ঝিনাইদহে বিএনপির স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: জুলাই আগস্ট গণঅভ্যুত্থান...

Photo

শিক্ষা প্রতিষ্ঠানে কোনো রাজনৈতিক প্রভাব বরদাশত করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী

এফএনএস: শিক্ষা খাতকে দুর্নীতিমুক্ত ও দলীয়করণমুক্ত রাখার অঙ্গীকার...

Photo

কালীগঞ্জে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থক গোষ্টির মধ্যে জমজমাট প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্টিত

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে আর্জেন্টিনা ও ব্রাজিল...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত