সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

জামায়াত পুরোনো বন্ধু, ভাইয়ে ভাইয়ে লড়াই না করাই ভালো: জয়নুল

উচ্চকন্ঠ   15-Nov-2025   72

Photo

এফএনএস:জামায়াতকে পুরোনো বন্ধু উল্লেখ করে মাঠে ভাইয়ে ভাইয়ে আর লড়াই না করাই ভালো বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। ক্ষমতায় জামায়াত আসুক-বিএনপি আসুক চিন্তার কিছু নেই মন্তব্য করে তিনি বলেন, এককালের বন্ধু ছিলামতো এখন একটু বিভাজন হয়ে গেছে। ভোটের লড়াই করি, যুদ্ধ করি ভোটে। এক বাড়িতে ২০ বার যাই কিন্তু ভাইয়ে ভাইয়ে আন্তরিকতা যেন নষ্ট না হয়। কারণ কয়দিন পর আবার দেখা হবে সবার সঙ্গে। গতকাল শনিবার দুপুরে নোয়াখালীর সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওয়াটার কুলার উদ্বোধন, হুইল চেয়ার ও প্রবাস ফেরত অসহায়দের মাঝে নগদ সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিগত সরকারের আমলে সেনবাগ সরকারি হাসপাতালে অনিয়ম দুর্নীতি প্রসঙ্গে ফারুক বলেন, ১৬ বছর ক্ষমতা আকড়ে ছিলেন, এ হাসপাতালটির এ অবস্থা কেন, আজকে কেন শুনতে হলো হাসপাতাল ভবনটি ঝুঁকিপূর্ণ, কি করেছেন আপনারা? ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতায় গেলে এ হাসপাতাল বহুতল ভবনে হবে। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহহ্বায়ক এম এ আজিম চৌধুরীর সভাপতিত্বে ও সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার পরিচালক নূর হোসাইন সুমনের সঞ্চালনায় ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সেনবাগ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রাদিয়া আফরোজ, সেনবাগ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আবদুল মালেক, নোয়াখালী জেলা বিএনপির আহহ্বায়ক কমিটির সদস্য আবদুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির আহহ্বায়ক মুক্তার হোসেন পাটোয়ারী,সেনবাগ হাসপাতালের আর এম ও ডাক্তার কামাল হোসেন।

office@ukantho.com


Photo

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুলছাত্রীকে খুন করেন হোটেলকর্মী

এফএনএস: রাজধানীর দক্ষিণ বনশ্রীতে ফাতেমা আক্তার নিলি নামের দশম শ্রেণির...

Photo

শৈলকুপায় ৮০টি হিন্দু পরিবারের জামায়াতে যোগদান; হিন্দু নেতার অস্বীকার

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার নিত্যানন্দনপুর...

Photo

পাবনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে গুলি, দু-পক্ষের অর্ধশতাধিক নেতাকর্মী আহত

এফএনএস: পাবনা-৪ (ঈশ্বরদী–আটঘরিয়া) আসনে সংসদ নির্বাচনকে কেন্দ্র করে...

Photo

ঝিনাইদহে মহান বিজয় দিবস ও শহিদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: মহান বিজয় দিবস ও শহিদ বুদ্ধিজীবী দিবস...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত