মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে ভিডিপি দিবস পালিত

উচ্চকন্ঠ   05-Jan-2026   61

Photo

বিসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ‘সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গীকার’ এই শ্লোগানে ঝিনাইদহে গ্রাম প্রতিরক্ষা দল (ভিডিপি) দিবস পালিত হয়েছে। সোমবার (০৫ জানুয়ারি) সকালে জেলা আনসার ভিডিপি অফিস প্রাঙ্গণে বেলুন উড়িয়ে দিবসটির উব্দোধন করা হয়। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জেলা কমান্ড্যান্ট মিজানুর রহমান, সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আমিন উদ্দিন, শৈলকুপা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আব্দুল জলিল, মহেশপুরের সহিদুল ইসলাম, হরিণাকুন্ডুর হাসিবুল ইসলামসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। সেসময় বক্তারা, আইনশৃঙ্খলা রক্ষা, আর্থসামাজিক উন্নয়ন, নির্বাচন ও দুর্যোগ ব্যবস্থাপনায় ভিডিপির ভূমিকা গুরুত্বপূর্ণ উল্লেখ করে তৃণমূল পর্যায়ে জনসচেতনতা ও উন্নয়ন কার্যক্রমে সদস্যদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।

office@ukantho.com


Photo

ডেঙ্গু ও করোনা নয়, দুর্বল সচেতনতাই বড় বিপদ— নড়াইলে মতবিনিময় সভায় বিভাগীয় কমিশনার

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিনিধি: “করোনা ভাইরাস ও ডেঙ্গু প্রতিরোধে...

Photo

শিশু ধর্ষণ মামলায় সৎ মামার যাবজ্জীবন

এফএনএস: রাজধানীর কদমতলী থানাধীন এলাকায় মজা খাওয়ানোর কথা বলে ৬ বছরের...

Photo

কালীগঞ্জের পল্লীতে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকান্ড: ৩ পানচাষীর স্বপ্ন পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জের পল্লীতে মধ্যরাতের ভয়াবহ অগ্নিকান্ডে...

Photo

চট্টগ্রামে পিস্তলসহ নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক ২ নেতা গ্রেপ্তার

এফএনএস: চট্টগ্রামে দুটি বিদেশি পিস্তল এবং নয় রাউন্ড গুলিসহ নিষিদ্ধ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত