শুক্রবার | ৩০ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

হাজারীবাগে বাবার হাতে ছেলে খুন

উচ্চকন্ঠ   15-Jun-2025   69

Photo

এফএনএস: ঢাকার হাজারীবাগে এক বাবার ছুরিকাঘাতে তারই ছেলে নিহত হয়েছে বলে ভাষ্য পুলিশের। ঢাকা মেডিকেল ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক ফারুক জানান, গত শনিবার রাতে বাগবিতন্ডার একপর্যায়ে ২০ বছর বয়সী রাহাবুল ইসলাম রাসেলের বুকে ছুরিকাঘাত করেন তার বাবা জুয়েল রানা। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে গেলে রাত সাড়ে ১১টায় চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাসেলের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। হাজারীবাগ থানার এসআই শামসুল হুদা বলেন, ঘটনার পর থেকে বাবা পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। রাসেল ও তার বাবা আলাদা হোটেলে কাজ করেন। রাসেলের মা ও খালা জর্ডান প্রবাসী। তিনভাইয়ের মধ্যে রাসেল দ্বিতীয়। বাবা ও ভাইদের সঙ্গে হাজারীবাগের ঝাউচর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন তিনি, তাদের গ্রামের বাড়ি রংপুরে। নিহত রাসেলের মামা হুমায়ুন বলেন, পারিবারিক বিষয় নিয়ে আজ তাদের মধ্যে ঝগড়া হয়। তাদের দুজনেরই বিদেশ যাওয়ার কথা চলছিল। কিছুদিন আগে রাসেলের পাসপোর্ট করা হয়েছে। তিনি বলেন, কে আগে যাবে- এ নিয়ে তার বোনের সঙ্গে ফোনে কথা বলেন বাবা-ছেলে। এ নিয়েই ঝগড়াঝাটির পরে জুয়েল রানা ক্ষিপ্ত হয়ে ছেলে রাসেলের বুকে ছুরিকাঘাত করেন বলে ধারণা হুমায়ুনের। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় লাইফ কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

office@ukantho.com


Photo

ঝিনাইদহের ব্যবসায়ী সুলতান হত্যা মামলার প্রধান আসামী চঞ্চল ১৩ বছর পর গ্রেফতার

বসির আহমেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ সদর উপজেলার ছোট কামারকুন্ডু...

Photo

ধর্ষণের অভিযোগ তুলে নিরাপত্তাকর্মীকে পিটিয়ে হত্যা

এফএনএস: নারায়ণগঞ্জ শহরে এক শিশুকে (১১) ধর্ষণের অভিযোগে আবু হানিফ (৩০)...

Photo

কালীগঞ্জে তারেক রহমানের জন্মদিনে দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ

মোঃ মাসুদ রানা, প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত...

Photo

ঝিনাইদহের চারটি সংসদীয় আসনে মনোনয়নপত্র যাচাইবাছাই সম্পন্ন, চার প্রার্থীর মনোনয়ন বাতিল

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত