রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহের চারটি সংসদীয় আসনে মনোনয়নপত্র যাচাইবাছাই সম্পন্ন, চার প্রার্থীর মনোনয়ন বাতিল

উচ্চকন্ঠ   04-Jan-2026   62

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চারটি সংসদীয় আসনে মনোনয়ন যাচাইবাছাই সম্পন্ন হয়েছে। যাচাই বাছাই শেষে ২৭ জন প্রার্থীর মধ্যে চার জনের প্রার্থীতা বাতিল করা হয়েছে।
শনিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকাল থেকে দুপুর পর্যন্ত চলে মনোনয়ন যাচাইবাছাইয়ের কার্যক্রম। জেলার ৪টি সংসদীয় আসনে জমা পড়া মোট ২৭টি মনোনয়ন যাচাই শেষে নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী ৪জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। এর মধ্যে ঝিনাইদহ-১(শৈলকুপা) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আলম বিশ্বসের প্রার্থীতা ঋণখেলাপীর কারনে বাতিল করা হয়। এছাড়া ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনে ৩ জন স্বতন্ত্র প্রার্থীর প্রার্থীতা ১শতাংশ ভোটারের ভোটার তালিকার সঠিক তথ্য না পাওয়ার কারনে বাতিল করা হয়েছে। বাতিলকৃত স্বতন্ত্র প্রার্থীরা হলেন ঝিনাইদহ-৪ আসনের ওবায়দুল হক রাসেল, মীর আমিনুল ইসলাম ও মুর্শিদা খাতুন। অবশ্য গত ১ জানুয়ারি বিএনপির সাবেক সাংসদ শহিদুজ্জামান বেল্টুর স্ত্রী ও জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য মুর্শিদা খাতুন মনোনয়ন প্রত্যাহারের জন্য সহকারী রিটানিং অফিসার বরাবর আবেদন করেন। যাচাই-বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ ২৩ জন প্রার্থীর মনোনয়ন পত্র সঠিক বলে বিবেচনা করেন। এই যাচাই বাছাই শেষে ঝিনাইদহ-১ আসনে ৬ জন, ঝিনাইদহ-২ আসনে ৬ জন, ঝিনাইদহ-৩ আসনে ৫ জন এবং ঝিনাইদহ-৪ আসনে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতায় টিকে রয়েছেন।

office@ukantho.com


Photo

খামারাইল ইসালে সাওয়াব মাহফিলের ৮৮ তম বার্ষিক জলসা ১৯ নভেম্বর

আজিমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক: খামারাইল ইসালে সাওয়াব মাহফিলের ৮৮...

Photo

নভেম্বরে গণভোট চায় জামায়াত

এফএনএস: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আগামী নভেম্বর মাসে গণভোট...

Photo

মহেশপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ, ওষুধ ও ইমিটেশন পণ্য উদ্ধার

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক তিনটি...

Photo

কালীগঞ্জে পিচ্ছিল সড়কে অসংখ্য দূর্ঘটনায় আহত ২৫: এগিয়ে আসেনি প্রশাসন, ফিরে গেল ফায়ার সার্ভিসও

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ইউএনও বললেন, যিনি সড়কে মাটি ফেলে কাদা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত