শনিবার | ৩১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে তারেক রহমানের জন্মদিনে দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ

উচ্চকন্ঠ   22-Nov-2025   67

Photo

মোঃ মাসুদ রানা, প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে কোরআন খতম, দোয়া মাহফিল এবং এতিমদের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
২২ নভেম্বর শনিবার সকাল ১০টায় কালীগঞ্জ থানা রোডস্থ বিএনপি কার্যালয়ের সামনে পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম তোতার সভাপতিত্বে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ ৪ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী সাইফুল ইসলাম ফিরোজ।
প্রধান অতিথির বক্তব্যে সাইফুল ইসলাম ফিরোজ বলেন, তারেক রহমান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি। দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আজকের এই জন্মদিনে আমরা তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি।
তিনি আরও বলেন, আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে দেশ আবারও গণতন্ত্রের পথে ফিরে আসবে। বিএনপির প্রতিটি কর্মীকে সংগঠিত হয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ঐক্যবদ্ধ থাকতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম সাইদুল, সাবেক ইউপি চেয়ারম্যান ইলিয়াস রহমান মিঠু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন, জাবেদ আলী, আনোয়ার হোসেন, থানা যুবদলের আহ্বায়ক সুজাউদ্দিন মাহমুদ পিয়াল, যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামাল টিটো, থানা যুবদলের সদস্য সচিব জাহিদুল ইসলাম জাহিদ, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, থানা ছাত্রদলের আহ্বায়ক মারুফ বিল্লাহ ও সদস্য সচিব মৌসুম উদ্দিন শোভনসহ সকল ইউনিটের নেতৃবৃন্দ।

office@ukantho.com


Photo

পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

এফএনএস: পিলখানা হত্যাকাণ্ডে প্রাণ হারানো শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন...

Photo

ঝিনাইদহে মাদক নির্মূলে সকলের সহায়তার আহ্বান জেলা প্রশাসক ও পুলিশ সুপারের

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহ জেলায় মাদকের ছড়াছড়ি...

Photo

তৃষ্ণার্ত কৃষকের পাশে সাবেক ছাত্রনেতা জুয়েল: ১২ গ্রামে সুপেয় পানির নলকূপ স্থাপন

হাবিব ওসমান, প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মালিয়াট ইউনিয়নের...

Photo

শেখ হাসিনা পালিয়ে গেলেও তার ফ্যাসিবাদী ব্যবস্থা দেশে কায়েম রয়েছে-রাশেদ খান

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত