বুধবার | ২৯ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে মাদক নির্মূলে সকলের সহায়তার আহ্বান জেলা প্রশাসক ও পুলিশ সুপারের

উচ্চকন্ঠ   15-Jun-2025   63

Photo

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহ জেলায় মাদকের ছড়াছড়ি ও ভয়বহতা বৃদ্ধি পেয়েছে। মাদকের এই নতুন উত্থানে উদ্বিগ্ন হয়ে পড়েছে জেলার মানুষ। অবস্থা এমন পর্যায়ে দাড়িয়েছে, যেন হাত বাড়ালেই মিলছে মাদক। মাদকের এই নীল ছোবলে আক্রান্ত হচ্ছে যুব সমাজ। পাড়ায় পাড়ায় মাদক নিয়ে তৈরী হচ্ছে কেশার গ্যাং। ভয়াবহ এই পরিস্থিতিতে মাকদের বিরুদ্ধে সম্মিলিত ঐক্য গড়ে তুলে তা নির্মুলের তাগিদ দিয়েছে ঝিনাইদহ জেলা আইন শৃংখলা কমিটির সদস্যরা।
রোববার দুপুরে ঝিনাইদহ জেলা আইন শৃংখলা কমিটির এক সভা জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়ালের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় প্রশাসনের কর্মকর্তা ছাড়াও রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক ও সুশিল সমাজের প্রতিনিধিরা অংশ গ্রহন করেন।
আইন শৃংখলা কমিটির সভায় ঝিনাইদহ মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরকে “ঠুটোঁ জগন্নাথ” প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করে নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা করার জন্য বিশেষ ভাবে তাগিদ দেওয়া হয়।
সভায় বলা হয়, জেলা ও উপজেলা শহরে ব্যাপক ভাবে মাদক ছড়িয়ে পড়েছে। শহর থেকে গ্রাম পর্যন্ত মাদকের এই সহজলভ্যতা যুব সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। মাদক কেনাবেচা যে হারে বৃদ্ধি পাচ্ছে, সেভাবে পুলিশ, র‌্যাব ও মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের অভিযান পরিচালিত হচ্ছে না মর্মে সভায় উদ্বেগ প্রকাশ করা হয়।
গোয়েন্দা সুত্রে জানা গেছে, ঝিনাইদহ শহরের ঝিনুকমালা আবাসন, খাজুরা আম বাগান, এতিমখানার মোড়ে, পবহাটি কলা বাজারের উত্তর পাশে, আরাপপুর ব্রীজ, কেন্দ্রীয় বাস টার্মিনালের পুর্ব ও উত্তর পাশে, ষাটবাড়িয়া, কাঞ্চননগর চার রাস্তার মোড়ে ও প্রান্তিক পার্কের পশ্চিম দিকের কলবাগান, পানি উন্নয়ন বোর্ডের সুইপার কলোনী, চাকলাপাড়া মির্জা মহলের পিছনের আম বাগানে মাদক কেনাবেচা হচ্ছে।
এছাড়া শহরের পাগলাকানায় বেকা ব্রীজের দক্ষিন পাড়া, পাগলাকানাই মোড় থেকে খালপাড়, কাঞ্চনপুর, ট্রাক টার্মিনাল, হামদহ পাড়ার পশ্চিম দিকে কাঞ্চনপুরের ভিতরে, হামদহ বাইপাস মোড়, হামদহ লাশ কাটা ঘর এলাকা, হামদহ পাওয়ারহাউজের পাশে, হামদহ টু-ভুটিয়ারগাতি বাইপাস রোড, ব্যাপারীপাড়া ঢাকালে পট্টি, বৌ বাজার, শাপলা চত্তর, জোড়া পুকুর এলাকা, সরকারি বালক বিদ্যালয়ের মাঠের পশ্চিম উত্তর কোনে, পলিটেকনিক কলেজের পিছনে, বিসিকের পূর্ব পাশে, জোহান পার্কের পিছনে ও টিভি রিলে সেন্টার এলাকায় ভ্রাম্যমান মাদক বিক্রেতারা প্রতিদিন মাদক কেনাবেচা করছে।
আইন শৃংখলা কমিটির সভায় মাদকের ভয়াবহতা তুলে প্রতিকার ও প্রতিরোধের আহবান জানিয়ে বক্তব্য রাখেন, ঝিনাইদহ আড়াই’শ শয্যা হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ মোস্তাফিজুর রহমান, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজল, ঝিনাইদহ চেম্বারের সভাপতি মোয়াজ্জেম হোসেন, বিএনপির আব্দুল মজিদ বিশ^াস, জামায়াতের আব্দুল আওয়াল, সুশিল সমাজের প্রতিনিধি এ্যাড হুমায়ন বাবর ফিরোজ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আবু হুরায়রা ও ঝিনাইদহ পৌরসভার সাবেক কাউন্সিলর বুলবুলি খাতুন।
সভায় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল ও পুলিশ সুপার মনজুর মোরশেদ মাদক নির্মূলে সবাইকে সহায়তা করার আহবান জানিয়ে বলেন, মাদক কেনাবেচা বন্ধে ভ্রাম্যমান আদালত কাজ করছে। এ বিষয়ে তাঁরা মাদকের স্পট ও মাদক কারবারীদের তথ্য প্রদানের আহবান জানান।

office@ukantho.com


Photo

প্রবাসীর মানবিক উদ্যোগে ভাঙা সড়ক সংস্কার, স্বস্তি ফিরেছে ২০ গ্রামের মানুষের মাঝে

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ সদর উপজেলার নারিকেলবাড়িয়া...

Photo

ভারত থেকে পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা

এফএনএস: জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভারত, নেপাল ও ভুটান থেকে আমদানিযোগ্য...

Photo

মহেশপুরে তারিকুজ্জামানকে কেন্দ্রীয় যুবদলের যুগ্ম আহ্বায়ক নির্বাচিত করায় আনন্দ মিছিল

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলার কৃতি সন্তান...

Photo

রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের আলোচনা শুরু বৃহস্পতিবার

এফএনএস: সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য সৃষ্টির লক্ষে রাজনৈতিক দলগুলোর...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত