মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি থেকে মুজিববাদ বিতাড়িত করবো: নাহিদ

উচ্চকন্ঠ   30-Jul-2025   39

Photo

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা ঘোষণা করেছি বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি থেকে মুজিববাদ বিতাড়িত করবো। মুজিববাদদের আমরা বিচারের আওতায় আনবো। মঙ্গলবার বিকালে গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তা উড়ালসেতুর নিচে জুলাই পদযাত্রার অংশ হিসেবে শহীদদের স্মরণে দোয়া মাহফিলে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আমাদের লড়াই শেষ হয় নাই। নতুন বাংলাদেশ গড়তে আমাদের লড়াই চলমান আছে। আজকেও দেখেছেন গাজীপুরের সন্ত্রাসীরা টহল দিচ্ছে, মহড়া দেওয়ার চেষ্টা করছে। ভয় দেখিয়ে গণ-অভ্যুত্থানের শক্তিকে তারা রুখে দেবে। গোপালগঞ্জে আমাদেরকে বাধা দিয়ে রাখা যায় নাই। আমরা গোপালগঞ্জের মাটিতে গিয়েছি। আমরা গাজীপুরের মাটিতেও এসেছি। বাংলাদেশের ৬৪টি জেলায় আমরা গিয়েছি, যাবো। এনসিপির সঙ্গে থাকার আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘গণ-অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তাদের সঙ্গে থাকবেন; তাদের জন্য দোয়া করবেন। সভায় আরও বক্তব্য রাখেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। এ সময় স্থানীয় জনতা নাহিদ ইসলাম ও সারজিস আলমকে একনজর দেখতে ভিড় করেন। এরপর তারা গাজীপুর জেলার রাজবাড়ী মাঠে আয়োজিত পদযাত্রায় অংশ নিতে রওনা দেন।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে সবজি কাটা বটি ঘাড়ের উপর পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে সবজি কাটা বটি ঘাড়ের উপর পড়ে...

Photo

দেশকে পুনরায় গড়ে তোলার চেষ্টা করছেন তারেক রহমান: ফখরুল

এফএনএস: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশকে...

Photo

স্বাধীনতাবিরোধীরা নির্বাচন বানচালের অপচেষ্টা চালাচ্ছে: আমান

এফএনএস:স্বাধীনতাবিরোধীরা নির্বাচন বানচাল করার জন্য অপচেষ্টা চালাচ্ছে...

Photo

২৮ হাজার ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, আসতে পারে অবৈধ অস্ত্র: গোয়েন্দা প্রতিবেদন

এফএনএস: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটকেন্দ্রর...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত