রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিতে ৫ শতাংশ কোটা পাবেন অভ্যুত্থানে আহত-নিহতদের সন্তানরা

উচ্চকন্ঠ   02-Mar-2025   43

Photo

এফএনএস: মুক্তিযোদ্ধা কোটার মতো ২০২৪ সালের জুলাই-আগস্ট অভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারের সন্তানদের সরকারি বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে ৫ শতাংশ কোটা নির্ধারণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। গত ২০ ফেব্রæয়ারি এ সংক্রান্ত একটি অফিস আদেশ গতকাল রোববার জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর। আদেশ বাস্তবায়নে স্কুল ও কলেজ অধ্যক্ষদের নির্দেশনা দেওয়া হয়। মন্ত্রণালয়ের এই অফিস আদেশে বলা হয়েছে, মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা এবং জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪ এ আহত বা শহীদ পরিবারের সদস্যদের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির জন্য ৫ শতাংশ আসন সংরক্ষিত থাকবে। মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা এবং জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪ এ আহত বা শহীদ পরিবারের সদস্যদের আসন নির্ধারণের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রমাণপত্র বা গেজেটের সত্যায়িত কপি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে এবং ভর্তির সময় মূল কপি প্রদর্শন করতে হবে। আদেশে আরও বলা হয়, এক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে ইস্যু করা মুক্তিযোদ্ধা সনদ বা জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪-এ শহীদদের গেজেট যথাযথভাবে যাচাই করে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা এবং জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪-এ আহত বা শহীদ পরিবারের সদস্যদের পাওয়া না গেলে মেধা তালিকা থেকে ওই আসনে ভর্তি করতে হবে। কোনও অবস্থায় আসন শূন্য রাখা যাবে না। এটি বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে অফিস আদেশে।

office@ukantho.com


Photo

আশঙ্কাজনকভাবে বাড়ছে পিটিয়ে হত্যার ঘটনা

এফএনএস এক্সক্লুসিভ: দেশে সাম্প্রতিক সময়ে আশঙ্কাজনকভাবে বাড়ছে পিটিয়ে...

Photo

বিএনপি নেতা হামিদুল ইসলাম হামিদের পূজা মন্দির পরিদর্শন ও গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক: জননেতা তারেক রহমান প্রণীত ৩১ দফা বাস্তবায়ন ও ৭ নভেম্বর...

Photo

ঝিনাইদহ পুলিশ সুপারকে বদলিজনিত বিদায় সংবর্ধনা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: আমরা একত্রে কাজ করার স্মৃতিকে লালন...

Photo

আচরণ পরিত্যাগ না করলে আমরাও পাল্টা আঘাত করবো: নাহিদ

এফএনএস: আমরা একটি দলের ভেতর অসহিষ্ণু আচরণ দেখতে পাচ্ছি জানিয়ে জাতীয়...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত