বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

মহেশপুরে ভোক্তা অধিকার আইনে ফার্মেসি মালিককে জরিমানা

উচ্চকন্ঠ   23-Jun-2026   51

Photo

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় এক ফার্মেসি মালিককে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। সরকারি নথি অনুযায়ী, এমসি ১/২৬ মামলায় তাকে দোষী সাব্যস্ত করে এ জরিমানার আদেশ দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত ইকবাল বাহার মহেশপুর উপজেলার ভৈরবা বাজার এলাকার মৃত মানাউর রহমানের ছেলে। তিনি ভৈরবা বাজারের সাতপোতা রোডের তরফদার মার্কেটে অবস্থিত মেসার্স বাপ্পী ড্রাগ হাউজের স্বত্বাধিকারী। প্রতিষ্ঠানটিতে অ্যালোপ্যাথিক ওষুধ পাইকারি ও খুচরা বিক্রি করা হয়।
সোমবার (২২ জুন) দুপুর সাড়ে ১টার দিকে সরকারি বিধি অনুযায়ী ওষুধ বিক্রয় কার্যক্রম তদারকির অংশ হিসেবে ভৈরবা বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মহেশপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইসতিয়াক আহমেদ।
অভিযানকালে উপস্থিত ছিলেন কমিশনার এডিএলজি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম আমিনুল ইসলাম, এএসআই সামসুল ইসলাম এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঝিনাইদহের ইন্সপেক্টর শেখ মুস্তাফিজুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পরে মামলার শুনানি শেষে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ইকবাল বাহারকে ৫০০ টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ইসতিয়াক আহমেদ বলেন, জনস্বার্থে বাজার তদারকি ও আইন প্রয়োগমূলক এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

office@ukantho.com


Photo

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে লড়াইয়ের ঘোষণা রুমিন ফারহানার

এফএনএস:ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী...

Photo

ঝিনাইদহে অবৈধ ইটভাটায় অভিযান, ৮ লাখ টাকা জরিমানা

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের চারটি অবৈধ ইটভাটায়...

Photo

হাসপাতাল নাকি মাদক কারবারিদের নিরাপদ ঘাঁটি?

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: হাসপাতাল নাকি মাদক কারবারিদের নিরাপদ...

Photo

চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু

এফএনএস: চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত