রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে অবৈধ ইটভাটায় অভিযান, ৮ লাখ টাকা জরিমানা

উচ্চকন্ঠ   18-Mar-2025   56

Photo

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের চারটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় দুটি ইটভাটাকে ৮ লাখ টাকা জরিমানা ও দুটি ইটভাটাকে কার্যক্রম বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। সোমবার দুপুরে ঝিনাইদহ সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়নের বাড়িবাথান ও মহারাজপুর ইউনিয়নের খড়িখালি এলাকায় এ অভিযান চালানো হয়।
সিনিয়র সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সালেক মুহিদ এ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অংশ নেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মুন্তাসির রহমান।
অভিযানকালে ইটভাটা নিয়ন্ত্রণ আইন-২০১৩ লঙ্ঘণের দায়ে পাগলাকানাই ইউনিয়নের বাড়িবাথান গ্রামের মিজানুর রহমান মাসুমের মালিকানাধীন এমএমআর ব্রিকস ও ইউনূস আলীর মালিকানাধীন এসএসবি ব্রিকস কে ৪ লাখ টাকা করে মোট ৮ লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া উভয় ইটভাটাকে আগামী ২৪ ঘণ্টার ভিতরে সকল কার্যক্রম বন্ধের নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।
এদিকে দুপুর সাড়ে ১২ টার দিকে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের একতা ব্রিকস ও ভাই ভাই ব্রিকসে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানকালে ইটভাটা কর্তৃপক্ষকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে কার্যক্রম বন্ধের নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মুন্তাসির রহমান বলেন, সোমবার দুটি ইটভাটায় ৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে। দুটি ইটভাটাকে তাদের কার্যক্রম বন্ধ করতে নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। জেলার সকল অবৈধ ইটভাটায় পর্যায়ক্রমে অভিযান পরিচালনা করা হবে বলে তিনি উল্লেখ করেন।

office@ukantho.com


Photo

রাতের আধারে দুর্বৃত্তদের হামলায় প্রেসক্লাব মহেশপুর কার্যালয়ে ভাঙচুর ও লুটপাট

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুরে রাতের আধারে দুর্বৃত্তদের...

Photo

মেঘনার সহযোগী দেওয়ান সমির পাঁচ দিনের রিমান্ডে

এফএনএস: সুন্দরী মেয়েদের মাধ্যমে বিদেশি রাষ্ট্রদূতদের প্রেমের ফাঁদে...

Photo

জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীরা জাতির গর্ব: সেনাপ্রধান

এফএনএস: সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জুলাই গণঅভ্যুত্থানকে...

Photo

স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসের পরও মব কালচার থামছে না, সংসদে রুমিন ফারহানা

এফএনএস: দেশে গত দেড় বছর ধরে আশঙ্কাজনকভাবে ‘মব কালচার’ (গণপিটুনি...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত