রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে শেষ হলো জাহানারা জাবেদ ফাউন্ডেশনের মাসব্যাপী শীতবস্ত্র বিতরণ

উচ্চকন্ঠ   16-Feb-2026   62

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ জাহানারা জাবেদ ফাউন্ডেশনের মাসব্যাপী শেষ হলো শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে কম্বল ও শীতবস্ত্র বিতরনের মাধ্যমে এ কর্মসূচির শেষ হলো।
প্রতি বছরের মতো এবারও মাসব্যাপি জে জে ইন্টারন্যাশনাল স্কুলের কোমলমতি শিশু ও গরীব অসহায়, দিনমজুর ছিন্নমুল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়। এর মধ্যে ১০০ টি কম্বল, বিভিন্ন শীতের কাপড়চোপড় বিতরন করা হয়।
শেষ দিনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও জেলা সাংস্কৃতিক পরিষদের সভাপতি আমিনুল ইসলাম লিটন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জাহানারা জাবেদ ফাউন্ডেশনের সভাপতি সাংবাদিক মোক্তার হোসেন, জাহানারা জাবেদ ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদের সদস্য রোকনুজ্জামান, হাফেজ মাওলানা তাওহিদ হোসেন। অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন জাহানারা জাবেদ ফাউন্ডেশন সাধারণ সম্পাদক ও জেলা সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক কামরুজ্জামান লিটন। শীতবস্ত্র গ্রহনকারী জামেনা খাতুন বলেন, আমি এই কম্বল পেয়ে খুব খুশি।
চলতি বছরে শেষ দিনের মতো শীতবস্ত্র বিতরণ করা হয়।

office@ukantho.com


Photo

হত্যা, চাঁদাবাজ, দখলবাজ ও সন্ত্রাসীদের রেহাই নেই: রাশেদ খাঁন

হাবিব ওসমান ও জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনে...

Photo

চলে গেলেন ঝিনাইদহের প্রবীন সাংবাদিক আমিনুর রহমান টুকু

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক...

Photo

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে...

Photo

সাম্য হত্যায় জড়িতদের গ্রেপ্তারে আল্টিমেটাম, শাহবাগ থানা ঘেরাও

এফএনএস: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত