রবিবার | ১ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

ইসলামী জগৎ

২০২৫ সালের রমজানের সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ

উচ্চকন্ঠ   23-Feb-2025   162

Photo

এফএনএস: পবিত্র শবে বরাত পালিত হয়েছে গত ১৪ ফেব্রæয়ারি। সেই হিসেবে চাঁদ দেখা সাপেক্ষে ১৪৪৬ হিজরি সালে রমজান শুরু হবে আগামী ১ বা ২ মার্চ। সেই তারিখ ধরে সেহরি ও ইফতারের সময়সূচি ঠিক করে দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। গত ২৭ জানুয়ারি ইসলামিক ফাউন্ডেশন ১৪৪৬ হিজরির রমজান মাসের সেহরি ও ইফতারের সময়সূচি চূড়ান্ত করা হয়। সেহরির শেষ সময় সতর্কতামূলকভাবে সুবহে সাদিকের ৩ মিনিট আগে ধরা হয়েছে এবং ফজরের ওয়াক্ত শুরুর সময় সুবহে সাদিকের ৩ মিনিট পরে রাখা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ২ মার্চ প্রথম রমজানে ঢাকায় সেহরির শেষ সময় ভোর ৫টা ৪ মিনিট ও ইফতারির সময় ৬টা ২ মিনিট। শেষ রোজায় সেহরির শেষ সময় ভোর ৪টা ৩৪ মিনিট ও ইফতারির সময় ৬টা ১৫ মিনিট। ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, দূরত্ব অনুযায়ী ঢাকার সময়ের সঙ্গে সর্বোচ্চ ৯ মিনিট পর্যন্ত যোগ করে ও ৯ মিনিট পর্যন্ত বিয়োগ করে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ সেহরি ও ইফতার করবেন।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে হোটেল কর্মচারী যুবতীকে গলায় ফাঁ/স দিয়ে হ/ত্যা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ শহরের পাগলাকানাই এলাকার সাদাতিয়া...

Photo

কালীগঞ্জে ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচির লিংকেজ মিটিং অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: গত ২ মার্চ রবিবার ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার...

Photo

জাতীয় ঈদগাহের পাশে ড্রাম থেকে খন্ড-বিখন্ড লাশ উদ্ধার

এফএনএস: রাজধানীর শাহবাগে জাতীয় ঈদগাহ মাঠের পাশের পানির পাম্প সংলগ্ন...

Photo

দ্রুত নিবার্চনী রোডম্যাপ ঘোষনার দাবিতে কালীগঞ্জে বিএনপি-র সমাবেশ

শাহিনুর রহমান পিন্ট, নিজস্ব প্রতিবেদক: দ্রুত নিবার্চনী রোডম্যাপ ঘোষনার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত