মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

জাতীয় ঈদগাহের পাশে ড্রাম থেকে খন্ড-বিখন্ড লাশ উদ্ধার

উচ্চকন্ঠ   13-Nov-2025   71

Photo

এফএনএস: রাজধানীর শাহবাগে জাতীয় ঈদগাহ মাঠের পাশের পানির পাম্প সংলগ্ন ফুটপাতের একটি ড্রামের ভেতর থেকে খন্ড-বিখন্ড একটি লাশ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শাহবাগ থানার ওসি খালিদ মনসুর ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, হাইকোর্ট মাজারের মাঠের কোণে পানির পাম্পের সামনে ফুটপাতে কে বা কার ফেলে রেখে যাওয়া একটি নীল রঙের ছোট ড্রামের ভেতর থেকে এক ব্যক্তির খন্ড-বিখন্ড লাশ উদ্ধার করা হয়েছে। ওসি আরও জানান, ঘটনাটির বিস্তারিত জানার চেষ্টা চলছে। ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার মো. মাসুদ আলম বলেন, জাতীয় ঈদগাহ মাঠের পাশের পানির পাম্প সংলগ্ন ফুটপাতে পাওয়া দুটি ড্রামের একটিতে লাশ, অন্যটিতে চাল পাওয়া গেছে। লাশটি মাথাসহ উদ্ধার হয়েছে। অসংখ্য টুকরা হয়েছে লাশটির, এখনও গণনা করা হয়নি। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে ঘটনাটি জানার চেষ্টা চলছে বলেও তিনি জানান।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে থামছেনা সহিংসতা, বাড়ছে দলীয় আধিপত্য বিস্তার কেন্দ্রীক সন্ত্রাসী হামলা

প্রবীর বিশ্বাস, কালীগঞ্জ প্রতিবেদক: ৫ আগষ্ট ২০২৪ ঐতিহাসিক ছাত্র আন্দোলনের...

Photo

চট্টগ্রামে ছুরিকাঘাতে যুবককে হত্যা

এফএনএস: চট্টগ্রাম নগরের মোবাইল ফোন নিয়ে দ্বন্দ্বের জেরে চান্দগাঁও...

Photo

বিশ্বকাপের রঙে রঙিন কবি গোলাম মোস্তফার বাড়ি, ফুটবল ভিলেজ মনোহরপুরে দর্শনার্থীদের ঢল

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: চার বছর অপেক্ষার পর আবারও শুরু হয়েছে...

Photo

ঝিনাইদহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতা আটক

এফএনএস: ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বাসে অগ্নিসংযোগ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত