রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

চট্টগ্রামে ছুরিকাঘাতে যুবককে হত্যা

উচ্চকন্ঠ   21-Aug-2026   20

Photo

এফএনএস: চট্টগ্রাম নগরের মোবাইল ফোন নিয়ে দ্বন্দ্বের জেরে চান্দগাঁও থানাধীন কামাল বাজার লায়লা সেন্টারের সামনে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে চান্দগাঁওয়ের মোহরা এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত সাকিব চান্দগাঁও থানার চররাঙ্গামাটিয়া এলাকার সালে আহমেদ চৌধুরী বাড়ির বাসিন্দা। তার বাবার নাম নজুম উদ্দিন এবং মায়ের নাম রুজি আক্তার। চমেক পুলিশ ফাঁড়ি ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, গুরুতর আহত সাকিব নামে এক যুবককে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চান্দগাঁও থানার ওসি জসিম উদ্দিন বলেন, মোবাইল ফোন নিয়ে পূর্ববিরোধের জেরে সাকিবকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জেনেছি। এই হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।

office@ukantho.com


Photo

ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন আসিফ মাহমুদ

এফএনএস: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী...

Photo

কুমিল্লায় মাদক ব্যবসায় বাধা দেওয়ায় মা-ভাইকে কুপিয়ে হত্যা

এফএনএস: কুমিল্লায় মাদক ব্যবসায় বাধা দেওয়ায় মা ও ছোট ভাইকে কুপিয়ে হত্যার...

Photo

আ. লীগকে কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না: উপদেষ্টা মাহফুজ

এফএনএস: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, যারা বাংলাদেশপন্থি...

Photo

ধূমপান ও তামাকজাত দ্রব্যের ক্ষতিকর দিক নিয়ে ঝিনাইদহে জেলা পর্যায়ে তামাক বিরোধী প্রশিক্ষণ

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত