বুধবার | ১৬ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অর্থনীতি

২০ শতাংশ শুল্ক সরকারের সফলতা: আসিফ নজরুল

উচ্চকন্ঠ   01-Aug-2025   54

Photo

এফএনএস: ৩৫ থেকে ১৫ শতাংশ কমিয়ে ২০ শতাংশ শুল্ক আরোপের বিষয়টিকে অন্তর্বর্তী সরকারের সফলতা হিসেবে দেখছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। গতকাল শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক পোস্টে তিনি এ বার্তা দেন। আসিফ নজরুল ওই পোস্টে লিখেছেন, ১৫ শতাংশ কমিয়ে বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক ২০ শতাংশ। অ্যানোদার সাকসেস অব ইন্টেরিম গভর্নমেন্ট। হোয়াইট হাউসের ঘোষণা অনুযায়ী, অন্যান্য দেশগুলোর মধ্যে পাকিস্তানের ওপর ১৯ শতাংশ, আফগানিস্তানের ওপর ১৫ শতাংশ, ভারতের ওপর ২৫ শতাংশ, ব্রাজিলের ওপর ১০ শতাংশ, ইন্দোনেশিয়ার ওপর ১৯ শতাংশ, মালয়েশিয়ার ওপর ১৯ শতাংশ, মিয়ানমারের ওপর ৪০ শতাংশ, ফিলিপাইনের ওপর ১৯ শতাংশ, শ্রীলঙ্কার ওপর ২০ শতাংশ, ভিয়েতনামের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ করেছে ওয়াশিংটন। ভারতের তুলনায় কম শুল্ক হওয়ায় এটিকে একটি সম্ভাবনা হিসেবে দেখা হচ্ছে। বাংলাদেশ গার্মেন্টস প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, এ সিদ্ধান্ত অনেকাংশেই বাংলাদেশের জন্য খুশির খবর। যুক্তরাষ্ট্রে চীনের বাজার হারানোর সম্ভাবনা তৈরি হওয়ায় প্রথমে ভারতকে সেই শূন্যস্থান পূরণে এগিয়ে যেতে দেখা যাচ্ছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে, আমাদের চেয়ে ভারতের ওপর বেশি শুল্ক নির্ধারণ হয়েছে- ২৫ শতাংশ। এর মানে, মার্কিন ক্রেতারা বাংলাদেশকেই চীনের বিকল্প হিসেবে বিবেচনা করতে পারেন। প্রসঙ্গত, স্থানীয় সময় গতকাল শুক্রবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে হোয়াইট হাউসের বরাত দিয়ে জানিয়েছে বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

office@ukantho.com


Photo

জিয়া পরিবারের অবদান জাতি শ্রদ্ধাভরে স্মরণ রাখবে: মাহমুদুর রহমান

এফএনএস: দৈনিক আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমান বলেছেন, বেগম খালেদা...

Photo

ঝিনাইদহে ২৪ কেজি গাঁজাসহ দুইজন গ্ৰেফতার

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের...

Photo

লেনদেনের দ্বন্দ্বে ভাঙারি ব্যবসায়ী সোহাগকে হত্যা: পুলিশ

এফএনএস: ব্যবসায়িক দ্বন্দ্বে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁন ওরফে সোহাগকে...

Photo

মানিকগঞ্জে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

এফএনএস: মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় চুরির অভিযোগে পিটুনিতে রাজীব...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত