মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

মহেশপুর সীমান্তের ইছামতি নদীর পাড় থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

উচ্চকন্ঠ   14-Apr-2026   73

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলার পলিয়ানপুর সীমান্তের ইছামতি নদীর পাড় থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নদীর পাড়ে ধানখেতের পাশে কাদাপানি মাখা ওই মরদেহ উদ্ধার করা হয়।
সোমবার (১৩ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে মহেশপুর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, বিজিবির একটি টহল দল সীমান্তে টহলরত অবস্থায় মরদেহটি পড়ে থাকতে দেখে। সীমান্তের জিরো লাইন থেকে আনুমানিক ৫০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে মরদেহটি পড়ে ছিল। পরে মহেশপুর থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে।
মহেশপুর থানা পুলিশের ও বিজিবি পৃথক সূত্র জানিয়েছে, নিহত যুবকের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। স্থানীয় কোনো ব্যক্তি নিখোঁজ আছে বলেও কোনো অভিযোগ থানা পুলিশ ও বিজিবির কাছে নেই। মরদেহ উদ্ধারের পরে সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করার পরে মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম বলেন, অজ্ঞাত মরদেহটি বাংলাদেশের অভ্যন্তরে পড়ে ছিল। গত কয়েকদিনে মহেশপুর বিজিবির আওতাধীন সীমান্ত এলাকায় কোনো গুলির ঘটনাও ঘটেনি। যেহেতু মরদেহটি জিরো লাইনের ৫০ গজ দুরে বাংলাদেশের ভেতরে পাওয়া গেছে। কাজেই, এটি সীমান্ত কেন্দ্রীক ঘটনা কিনা তা আমরা নিশ্চিত নই।
মহেশপুর থানার ওসি মেহেদী হাসান বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

office@ukantho.com


Photo

ঝিনাইদহ পলিটেকনিকের মেধাবী শিক্ষার্থী বন্যার মৃত্যুর সঠিক বিচারের দাবিতে মানববন্ধন

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ পলিটেকনিক ইন্সটিটিউটের কম্পিউটার...

Photo

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধর্ম শিক্ষক নিয়োগের দাবীতে ঝিনাইদহে মানববন্ধন

হাবিব ওসমান কালীগঞ্জ, নিজস্ব প্রতিবেদক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের...

Photo

মোটরসাইকেল দুর্ঘটনায় সৌদিপ্রবাসীর মৃত্যু

এফএনএস:মাদারীপুরের শিবচরে শ্বশুরবাড়ি যাওয়ার পথে নির্মাণাধীন ব্রিজের...

Photo

কোটচাঁদপুরের তালশার গ্রামে স্বপ্নছোঁয়ার সংবর্ধনা অনুষ্ঠান

মামুন হোসেন, কোটচাঁদপুর প্রতিবেদক: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার তালসার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত