শুক্রবার | ৩০ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে মাদকের বিরুদ্ধে বিএনপি নেতার ব্যতিক্রমী উদ্যোগ

উচ্চকন্ঠ   16-Oct-2026   16

Photo

একরামুল ইসলাম তুষার, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে মাদকের ভয়াবহতা রোধে থানা পুলিশের চলমান অভিযানে সহযোগিতার হাত বাড়িয়েছে উপজেলা বিএনপি। ডোপ টেস্টের মাধ্যমে মাদক গ্রহণকারীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম আরও জোরদার করতে মাদক শনাক্তকরণ কিট কেনার জন্য কালীগঞ্জ থানা পুলিশকে আর্থিক সহায়তা দিয়েছেন বিএনপি নেতা হাফিজুর রহমান হাফিজ।
শুক্রবার (১৬ অক্টোবর) বেলা ১২টার দিকে কালীগঞ্জ থানা রোডে অবস্থিত বিএনপির কার্যালয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জুলফিকার আলীর হাতে এ আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।
হাফিজুর রহমান হাফিজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সিনেট সদস্য। তিনি কালীগঞ্জ উপজেলা বিএনপির পক্ষে এ সহায়তা প্রদান করেন।
কালীগঞ্জে মাদকের বিস্তার ও ভয়াবহতা রোধে ওসি জুলফিকার আলীর নেতৃত্বে থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গত এক মাসে মাদক গ্রহণ ও বিক্রির সঙ্গে জড়িত ৩০ জনের বেশি ব্যক্তিকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে ডোপ টেস্টের মাধ্যমে মাদক গ্রহণের বিষয়টি শনাক্ত হওয়ার পর কয়েকজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
পুলিশের এ মাদকবিরোধী কার্যক্রম আরও গতিশীল করতে ডোপ টেস্টের কিট কেনার প্রয়োজনীয়তা দেখা দেয়। এ পরিপ্রেক্ষিতে কিট সংগ্রহের জন্য বিএনপির পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের আশা, এ সহায়তার মাধ্যমে মাদক শনাক্তকরণ কার্যক্রম আরও জোরদার হবে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জুলফিকার আলী বলেন, “কালীগঞ্জে মাদকের বিস্তার রোধে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ডোপ টেস্টের মাধ্যমে মাদক গ্রহণকারীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ কার্যক্রম অব্যাহত রাখতে মাদক শনাক্তকরণ কিটের প্রয়োজন রয়েছে। কিট কেনার জন্য আর্থিক সহযোগিতা করায় বিএনপি নেতাদের ধন্যবাদ জানাই। মাদকমুক্ত কালীগঞ্জ গড়তে পুলিশের পাশাপাশি সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন।”
এসময় আরও উপস্থিত ছিলেন, কালীগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তবিবুর রহমান মিনি, বিএনপি নেতা ইলিয়াস রহমান মিঠু, থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুজ্জামান স্বপন, সাবেক ছাত্রদল নেতা জহির হাসান মহন সহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

office@ukantho.com


Photo

বার্ন ইনস্টিটিউট থেকে ছাড়পত্র পেল আরও ২ জন

এফএনএস: রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায়...

Photo

ঝিনাইদহে মগের মুল্লুক হোটেলসহ তিন প্রতিষ্ঠানে ২১ হাজার টাকা জরিমানা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ সদর ও শৈলকুপা উপজেলার বিভিন্ন...

Photo

নারায়ণগঞ্জে ডাকাতকে পিটিয়ে হত্যা

এফএনএস: নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাতির সময় নবী (৩২) নামে একজনকে পিটিয়ে...

Photo

কালীগঞ্জে পুলিশের সুধী সমাবেশ ও মতবিনিময়

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: পুলিশের প্রতি জনগণের প্রত্যাশা পূরণে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত