সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে মগের মুল্লুক হোটেলসহ তিন প্রতিষ্ঠানে ২১ হাজার টাকা জরিমানা

উচ্চকন্ঠ   25-Aug-2026   15

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ সদর ও শৈলকুপা উপজেলার বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণ, খোলা অবস্থায় খাদ্যদ্রব্য সংরক্ষণ, অনুমোদনহীন রং ব্যবহার এবং ফ্রিজে কাঁচা ও রান্না করা বাসি খাবার একসঙ্গে সংরক্ষণসহ বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ২১ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে ঝিনাইদহ সদর উপজেলার আরাপপুর বাজার ও চরমুরারীদহ এবং শৈলকুপা উপজেলার ভাটই বাজারে এ বাজার তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ভাটই বাজারের মিষ্টির দোকান ও হোটেলগুলোতে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়। এ সময় লিমন হোটেলকে ১০ হাজার টাকা এবং আল ফুরকান সুইটসকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, সদর উপজেলার চরমুরারীদহ এলাকায় অবস্থিত মগের মুল্লুক হোটেলকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণ এবং ফ্রিজে কাঁচা ও রান্না করা বাসি খাবার একসঙ্গে সংরক্ষণের অপরাধে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এ জরিমানা করা হয়।
এছাড়া ঝিনাইদহ সদরের আরাপপুর বাজারে ডিমের পাইকারি দোকান ও মুদি দোকানগুলোতে তদারকি করা হয়। এ সময় ব্যবসায়ীদের যথাযথভাবে মূল্য তালিকা প্রদর্শন এবং ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহেরের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সহযোগিতা করেন সদর উপজেলা ও শৈলকুপা উপজেলার (অতিরিক্ত দায়িত্ব) স্যানিটারি ইন্সপেক্টর মো. বুলবুল আহমেদ। আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করে ঝিনাইদহ জেলা পুলিশের একটি দল।
ভোক্তা-স্বার্থ সুরক্ষা ও বাজারে শৃঙ্খলা নিশ্চিত করতে এ ধরনের তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকীতে আলোচনা, দোয়া ও খাবার বিতরন

মনজুরুল আহসান লিতু , নিজস্ব প্রতিবেদক : ঝিনাইদহের কালীগঞ্জে সাবেক রাষ্ট্রপতি...

Photo

ঝিনাইদহে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০...

Photo

কালীগঞ্জে প্রতিপক্ষকে ঘায়েল করতে অশংকাজনক হারে বেড়ে গেছে ভূয়া ফেসবুক আইডির অপপ্রচার

মোঃ হাবিব ওসমান, নিজস্¦ প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে সামাজিক যোগাযোগ...

Photo

যোগ্যদের স্বাধীনতা পুরস্কার দেওয়া হবে: উপদেষ্টা আসিফ নজরুল

এফএনএস: দল ও গোষ্ঠীগত চিন্তার ঊর্ধ্বে থেকে এবার যোগ্যদের স্বাধীনতা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত