সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

লক্ষ্মীপুরে অস্ত্রসহ যুবদল নেতা আটক

উচ্চকন্ঠ   18-Sep-2025   59

Photo

এফএনএস: লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে যুবদল নেতা মো. বিল্লাল হোসেনকে (৫৫) আটক করেছে সেনাবাহিনী। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় এলজি অস্ত্র উদ্ধার করা হয়। বৃহস্পতিবার ভোররাতে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। বিল্লাল হোসেন গোপীনাথপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে ও সদর উপজেলা (পশ্চিম) যুবদলের সিনিয়র সদস্য। লক্ষ্মীপুর সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. রাহাত খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা এ অভিযান পরিচালনা করি। অভিযানকালে বিল্লাল হোসেনের কাছ থেকে একটি একনলা এলজি অস্ত্র উদ্ধার করি। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

office@ukantho.com


Photo

ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি ভেঙে ফেলা ঠিক হয়েছে: ফারুক

এফএনএস: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, যে...

Photo

ঝিনাইদহে জেলা পরিবেশ সমিতির উদ্যোগে খাদ্য সামগ্রি বিতরণ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঝিনাইদহে...

Photo

কালীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য সড়ক র‍্যালি

একরামুল ইসলাম তুষার, নিজস্ব প্রতিবেদক: জাতীয় মৎস্য পক্ষ–২০২৬ উপলক্ষে...

Photo

বর্জ্য অপসারণের নামে মহেশপুরে কোটি টাকার খাস জমি দখলের পায়তারা !

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলার কুসুমপুর...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত