বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নতুন কমিটি গঠন

উচ্চকন্ঠ   19-Jul-2026   45

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: উৎসবমুখর পরিবেশে ঝিনাইদহে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুলাই) সকাল ১০টায় ঝিনাইদহ শিশু একাডেমি মিলনায়তনে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির ঝিনাইদহ সদর উপজেলা শাখার উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট কামাল আজাদ পান্নু, জেলা বিএনপির সহ-সভাপতি আবু বকর বিশ্বাস, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু এবং ঝিনাইদহ সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন।
অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মনিরুজ্জামান মনির। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি আব্দুস সবুর মিয়া। বিশেষ বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এ কে এম নাজমুল ইসলাম। এছাড়া কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হারুনার রশিদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির ঝিনাইদহ সদর উপজেলা শাখার সভাপতি আবু জাফর এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনা আফরোজ।
জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সম্মেলনটি প্রাণবন্ত হয়ে ওঠে। বক্তারা প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের পেশাগত মর্যাদা প্রতিষ্ঠা, ন্যায্য দাবি-দাওয়া বাস্তবায়ন, শিক্ষক সমাজের ঐক্য সুদৃঢ় করণ, দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
সম্মেলনের শেষ পর্বে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির ঝিনাইদহ সদর উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে রাজধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনা আফরোজ সভাপতি এবং চুটলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আবু মাসুদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক শিক্ষক সমাজের আস্থা ও সহযোগিতার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা প্রাথমিক শিক্ষার সার্বিক উন্নয়ন, শিক্ষকদের অধিকার আদায় এবং সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে সকলকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

office@ukantho.com


Photo

অনলাইন জুয়া ও বেটিং সাইটের বিজ্ঞাপনের বিষয়ে তদন্তের নির্দেশ

এফএনএস: সেলিব্রিটিদের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যম ও মূলধারার গণমাধ্যমে...

Photo

আ. লীগকে ফেরানোর খায়েশ বিপজ্জনক: আসিফ মাহমুদ

এফএনএস: গণহত্যার বছর না ঘুরতেই আওয়ামী লীগকে ফেরানোর খায়েশ বিপজ্জনক-...

Photo

টাঙ্গাইলে স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী গ্রেপ্তার

এফএনএস: টাঙ্গাইলের সখীপুরে স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে হত্যার অভিযোগ...

Photo

মহেশপুরে জামায়াতের নারী কর্মীদের ওপর হামলা, বিএনপি সমর্থক গ্রেফতার

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: রজপথে ঐক্যবদ্ধ ভাবে ফ্যাসিবাদ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত