সোমবার | ২ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

টাঙ্গাইলে স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী গ্রেপ্তার

উচ্চকন্ঠ   05-Apr-2025   62

Photo

এফএনএস: টাঙ্গাইলের সখীপুরে স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে হত্যার অভিযোগ উঠেছে। গত শুক্রবার রাত দেড়টার দিকে উপজেলার গজারিয়া ইউনিয়নের কালিয়ান পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জুয়েল শিকদার (৩৮) ওই এলাকার মজনু শিকদারের ছেলে। খুনের ঘটনায় স্ত্রী তানিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা শনিবার সকালে থানায় হত্যা মামলা করেছে। স্থানীয় ইউপি সদস্য মজিবর রহমান বলেন, জুয়েল-তানিয়া দম্পতি তিন সন্তানের জনক-জননী। স্বামী-স্ত্রীর সঙ্গে মাঝে মধ্যে ঝগড়া লেগেই থাকত। এ নিয়ে বহুবার বিচার সালিশ হয়েছে। তাদের ঘরে ১৩ বছরের এক মেয়ে ৭ ও ২ বছরের দুই ছেলে রয়েছে। ঘটনার রাতে বড় দুই সন্তান ভালুকা উপজেলার বাটাজোড় এলাকায় নানার বাড়িতে ছিল। পারিবারিক সূত্রে জানা যায়, জুয়েল ঘুমন্ত থাকা অবস্থায় তার স্ত্রী তানিয়া একটি কাঠের বড় খÐ দিয়ে মাথায় আঘাত করে। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনা জানাজানি হলে এলাকাবাসী নিহত জুয়েলের স্ত্রী তানিয়াকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্ত্রী তানিয়াকে আটক করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে সখীপুর থানার ওসি জাকির হোসেন বলেন, নিহতের বাবা মজনু শিকদার ছেলে হত্যায় মামলা করেছেন। লাশ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী তানিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার তাকে টাঙ্গাইল আদালতে পাঠানো হবে।

office@ukantho.com


Photo

তলানিতে নামা অর্থনীতিকে বাঁচিয়েছে রেমিটেন্স: প্রধান উপদেষ্টা

এফএনএস: জুলাই গণঅভ্যুত্থানের পর প্রবাসীদের পাঠানো অর্থই বাংলাদেশের...

Photo

কালীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য সড়ক র‍্যালি

একরামুল ইসলাম তুষার, নিজস্ব প্রতিবেদক: জাতীয় মৎস্য পক্ষ–২০২৬ উপলক্ষে...

Photo

বিএনপি নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করতে পারবে না: এনসিপির সারোয়ার তুষার

এফএনএস: বিএনপি তাদের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করতে পারবে না বলে...

Photo

গত ১৫ বছর ভোট দিতে পারিনি, এখন একটা সুযোগ এসেছে: ফখরুল

এফএনএস: ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির প্রার্থী ও দলের মহাসচিব মির্জা ফখরুল...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত