রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

বিএনপি নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করতে পারবে না: এনসিপির সারোয়ার তুষার

উচ্চকন্ঠ   03-May-2026   60

Photo

এফএনএস: বিএনপি তাদের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। গতকাল রোববার সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত এনসিপির জাতীয় কনভেনশনে তিনি এই মন্তব্য করেন। সারোয়ার তুষার বলেন, জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া বক্তব্যে এটি পরিষ্কার হয়ে গেছে যে, বিএনপি আর ‘জুলাই সনদ’ বাস্তবায়ন করবে না। তিনি অভিযোগ করেন, বিএনপি ইতিমধ্যেই তাদের নির্বাচনী ইশতেহার লঙ্ঘন করে কাজ শুরু করেছে, যার ফলে এই ইশতেহার পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা তাদের পক্ষে সম্ভব হবে না। জাতীয় কনভেনশনে এনসিপির এই নেতা দেশের প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম নিয়ে কথা বলেন। তিনি মনে করেন, কেবল রাজনৈতিক সদিচ্ছার ওপর নির্ভর না করে জনগণের নিজেদের অধিকার আদায়ে সোচ্চার হওয়া জরুরি। এ সময় তিনি কাক্সিক্ষত সংস্কার আদায় করে নিতে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে ইসলামী ব্যাংকের গ্রাহক ও চাকুরী প্রত্যাশীদের মানববন্ধন

হাবিব উসমান, নিজস্ব প্রতিবেদক: ইসলামী ব্যাংকসহ ব্যাংকিং সেক্টরে অবৈধ...

Photo

চীনের জন্য অর্থনৈতিক অঞ্চল তৈরির কাজ এই বছরই শুরু হবে: প্রেস সচিব

এফএনএস: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, চীনের বিনিয়োগ...

Photo

জিয়ার অনুকম্পায় রাজনীতি করে এখন তার পুত্রকে টার্গেট করছে: রিজভী

এফএনএস: আওয়ামী লীগ সরকার পতন আন্দোলনের যুগপৎ সঙ্গী বাংলাদেশ জামায়াতে...

Photo

৭ নভেম্বর বিকেলে ভূষণ স্কুল মাঠে হামিদুল ইসলাম হামিদের ডাকে সমাবেশ ও শহরে র‌্যালী

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে আগামী...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত