রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

জুলাই বিপ্লব আমাদের কথা বলার ও লেখার অধিকার ফিরিয়ে দিয়েছে

উচ্চকন্ঠ   12-May-2025   51

Photo

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেসদক, ঝিনাইদহ: জুলাই বিপ্লব আমাদের কথা বলার অধিকার ফিরিয়ে দিয়েছে। দেশের মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রাণ খুলে লিখতে পারছেন। গুম আর গায়েবি মামলার মতো ভয়ংকর অপরাধ নেই।
রোববার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
সংগঠনের জেলা শাখার প্রপ্তাবিত সভাপতি মোঃ উজ্জ্বল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঝিনাইদাহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজল ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদিকা ও হৃদয়ে পতাকা ২ মার্চের সভাপতি কবি সাহানা ইসলাম, লায়ন বিথি কনীকা, আহসান হাবীব, মনিরা খাতুন, রমেল পারভেজ প্রান্ত, মুস্তাফিজুর রহমান, চঞ্চল হোসেন ও জহিরুল ইসলাম প্রমুখ।
আনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের জেলা সাধারণ সম্পাদক মো:কামরুজ্জামান লিটন।
সভায় সর্বসম্মাতিক্রমে আগামী ১ বছরের জন্য ঝিনাইদাহ জেলায় বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির ২১ সদস্য বিশিষ্ট কমিটি কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা, মহাসচিব এডভোকেট সাইফুল ইসলাম সেকুল এবং সাংগঠনিক সম্পাদক লায়ন আল আমিন অনুমোদন করেন।
আলোচনা সবার শেষে সভাপতি হিসেবে মো: উজ্জ্বল হোসেন, সিনি: সহ সভাপতি মো: মোস্তাফিজুর রহমান, সহ সভাপতি মো: জহুরুল ইসলাম, চঞ্চল হোসেন, সাধারণ সম্পাদক মো:কামরুজ্জামান লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, সহ সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো: রমেল পারভেজ (প্রান্ত), অর্থ সম্পাদক মো: আমিনুল ইসলাম সুমন, দপ্তর সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, প্রচার সম্পাদক শেখ খালিদ হাসান, আইন বিষয়ক সম্পাদক এ্যাড: সাহেব আলী, সমাজ কল্যান বিষয়ক সম্পাদক শাফায়ত হোসেন শিমুল, নারী ও শিশু বিষয়ক সম্পাদক ইসরাত জাহান, ত্রান ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক চমক, কার্যনির্বাহী সদস্য মো: আরিফুজ্জামান আরিফ, কার্যনির্বাহী সদস্য মো: মামুনুর রশিদ, মো: মাহবুর রহমান, মো: হৃদয়, মো: সাগর হাসান ও মো: শাহারিয়ার রিজভী নির্বাচিত হন।

office@ukantho.com


Photo

পদে থেকেও নির্বাচন করা যায়: অ্যাটর্নি জেনারেল

এফএনএস: পদে থেকেও নির্বাচন করা যায়, সংবিধানে এতে কোনো বাধা নেই বলে মন্তব্য...

Photo

দুই শতাধিক নেতাকর্মী নিয়ে জামায়াতে যোগ দিলেন শ্রমিকদল নেতা

এফএনএস: গাইবান্ধায় দুই শতাধিক নেতাকর্মীকে নিয়ে জামায়াতে ইসলামীতে...

Photo

বিএনপির নেতা-কর্মীদের নিপীড়নের অভিযোগে ওসি গ্রেপ্তার

এফএনএস: ফরিদপুরের ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলামকে...

Photo

ঝিনাইদহে প্রভাবশালীদের হুমকি উপেক্ষা করে খালপারের অবৈধ স্থাপনা উচ্ছেদ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ঝিনাইদহ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত