বুধবার | ১৬ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

নির্বাচন উপলক্ষে কালীগঞ্জে যৌথ বাহিনীর বিশেষ মহড়া অনুষ্ঠিত

উচ্চকন্ঠ   04-Feb-2026   69

Photo

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে।
যৌথ বাহিনীর আয়োজনে বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৮টায় কালীগঞ্জ উপজেলা চত্বর থেকে মহড়াটি শুরু হয়। পরে কোলা, জামাল, নিয়ামতপুর, মালিয়াট, রায়গ্রাম, বারোবাজারসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করা হয়।
এই মহড়ায় উপজেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব ও বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) অংশগ্রহণ করে। সশস্ত্র টহল, যানবাহন পর্যবেক্ষন ও জনসচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে এলাকাবাসীর মাঝে নিরাপত্তার বার্তা পৌঁছে দেওয়া হয়।
যৌথ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কোনো ধরনের নাশকতা, সহিংসতা বা বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। ভোটারদের নির্বিঘেœ ভোটাধিকার নিশ্চিত করতে এবং নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে যৌথ বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
এছাড়া সাধারণ জনগণকে যে কোনো সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে নিকটস্থ আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার আহ্বান জানানো হয়।
স্থানীয়রা যৌথ বাহিনীর এ ধরনের মহড়ায় সন্তোষ প্রকাশ করে বলেন, এতে এলাকায় নিরাপত্তাবোধ বৃদ্ধি পেয়েছে এবং নির্বাচন নিয়ে সাধারণ মানুষের আস্থা আরও দৃঢ় হয়েছে।

office@ukantho.com


Photo

ঈদুল আজহায় ছুটি ১০ দিন, ১৭ ও ২৪ মে বন্ধের দিনেও খোলা থাকবে অফিস

এফএনএস: এ বছর ঈদুল আজহা উপলক্ষে ১০ দিন ছুটি ঘোষণা করা হয়েছে। অন্তর্বর্তী...

Photo

ট্রাভেল পাস পেয়েছেন তারেক রহমান

এফএনএস: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর...

Photo

দাবানলে ছারখার লস অ্যাঞ্জেলেস, দূষণের ওপর দায় চাপাচ্ছেন বিজ্ঞানীরা

এফএনএস বিদেশ : দাবানল যত ব্যাপকই হোক না কেন, তাকে একটি প্রাকৃতিক দুর্যোগ...

Photo

ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত